ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

সীরাতে রাসূল (সা.)

শামাইলুন নবি ﷺ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳671

৳ 88324% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 212

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বুকে পাথর চেপে মদীনা ছাড়লেন বিলাল (রা.)। এরপর কেটে গেল বহুদিন। হঠাৎ একরাতে স্বপ্নে দেখলেন নবিজিকে। রাসূল (সা.) তাকে বলছেন, ‘বিলাল! এতদিনেও কি আমার রওজায় আসার সময় হয়নি তোমার? তড়িঘড়ি করে বিলাল ছুটে গেলেন মদীনায়। নবিজির রওজায় সালাম জানানোর পর কিছুটা শান্ত হলো মন। আর তখনই মদীনাবাসী তাকে জেঁকে ধরল এতদিন বাদে এলে বিলাল। আজ অন্তত আযানটা দাও!’ সকলের অনুরোধে কাঁপা গলায় আযান শুরু করলেন বিলাল (রা.)। কিন্তু যখনই ‘আশহাদু আন্না মুহাম্মাদ প্রিয়তমের নামটা মুখে এল, তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কাঁদছে বিলাল। কাঁদছে সারা মদীনা।

রাসূল (সা.)-এর প্রতি প্রচণ্ড আবেগ ও ভালোবাসা ছিল সাহাবিদের মনে। অথচ কী আশ্চর্য! এই মহামানব তাঁর সাহাবিদেরকে নয়, বরং আমাদেরকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন! আমাদেরকে দেখার জন্য ব্যাকুল হয়েছেন! আমরাও ভীষণ মিস করি তাঁকে। কী অপূর্ব ছিল একেকটি দৃশ্য! খেজুর গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন নবিজি। উঠে হেঁটে চললেন মসজিদে নববির দিকে। কোনো সাহাবিকে দেখে তার খবরাখবর নিতে লাগলেন। নবিজির মুখে তখন এক চিলতে মুচকি হাসি। ওই সময়ে তাঁর মুখখানা কেমন ভরা-পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করছিল!

চমৎকার এসব দৃশ্য দুচোখে দেখার সুযোগ এ-পৃথিবীতে আর মিলবে না! তবে খানিক বাদেই আবার আশার আলো জ্বলে ওঠে, যখন হাতে তুলে নেওয়া হয় শামাইলুন নবি (সা.)। এটি এমন একটি বই, যার প্রতিটি পাতায় উঠে এসেছে নবি-জীবনের ভেতর-বাহির। রাসূল (সা.)-এর শারীরিক সৌষ্ঠব কিংবা অনুপম আখলাক সবকিছুর নিখুঁত বিবরণ মিলবে অসাধারণ এই বইটিতে। নবিজিকে হৃদয়ে ধারণ করার এই সরল চাওয়াটুকু কিছুটা হলেও পূরণ হবে শামাইলুন নবি (সা.)-এ চোখ বোলালে। ইমাম তিরমিযি (রা.) রচিত শামাইল কিতাবে যেসকল হাদীস স্থান পেয়েছে কোনো ধরনের সংযোজন-বিয়োজন ছাড়া—তার সবগুলো হাদীস-ই উঠে এসেছে শামাইলুন নবি (সা.) গ্রন্থে। নির্ভরযোগ্য ব্যাখ্যাগ্রন্থের আলোকে হাদীসে-উল্লেখিত দুর্লভ শব্দগুলোর অর্থ সঠিকভাবে তুলে ধরায়, অনুবাদ হয়ে উঠেছে যথার্থ।

এ ছাড়া ক্রস-রেফারেন্সিং পদ্ধতিতে হাদীসের একাধিক বর্ণনার মাঝে আপাত-বিরোধকে চমৎকারভাবে সমাধান করা হয়েছে। অনুবাদ ও ব্যাখ্যার পাশাপাশি হাদীসগুলোর মূল টেক্সট তুলে ধরা হয়েছে। এ ছাড়া আগ্রহী পাঠকদের জন্য মূলপাঠের প্রতিটি শব্দের যথাযথ অর্থও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। নবিজির পবিত্র জবানে উচ্চারিত প্রতিটি শব্দকে রঙিন কালিতে হাইলাইট করা হয়েছে। ফলে, বইটিতে চোখ বোলালেই প্রিয় নবিজির কথামালা আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শামাইলুন নবি ﷺ
ইংরেজি নাম Shamailun Nabi
লেখক ইমাম তিরমিযী রহ.
প্রকাশনী মাকতাবাতুল বায়ান
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ৯৪৯
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা949
ভাষাbangla
বান্ডিংhard cover
ইম

লেখক সম্পর্কে

ইমাম তিরমিযী রহ.

সীরাতে রাসূল (সা.) বিষয়ক লেখক · প্রকাশক: মাকতাবাতুল বায়ান

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 671

৳ 88324% ছাড়