ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
চল্লিশ হাদীস (স্মার্টফোন সাইজ)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
চল্লিশ হাদীস। শুধু একটি বই নয়। এটি আকর্ষণীয় এক ম্যানুয়াল, যা দিনের শুরু থেকে শেষ—প্রতিটি নাজুক মুহূর্তে খুব সহজ ও সুন্দর সমাধান বাতলে দেবে। লক্ষ লক্ষ হাদীসের সমারোহ থেকে বেছে-বেছে এমন কিছু টপিক এখানে তুলে ধরা হয়েছে—যা ইসলামের সামগ্রিক কনসেপ্টকে নিয়ে এসেছে এক-মলাটে। দ্বীনের মৌলিক বিষয়াদি থেকে শুরু করে আত্মশুদ্ধি, আমল, সামাজিক আচার-কানুন—কী নেই এতে! ফলে, হাজারো সমস্যার ভিড়ে একজন মানুষ সংক্ষিপ্ত অথচ গঠনমূলক দিকনির্দেশনা পাবেন কালজয়ী চল্লিশ হাদীস পুস্তিকায়।
হিজরি ৭ম শতাব্দীর প্রাচীন এক কিতাব—চল্লিশ হাদীস; যার রচয়িতা ইমাম নববি (রহ.)। হাদীসের অনুবাদ-করা বেশ চ্যালেঞ্জিং বিষয়, কারণ সামান্যতম ভুলও পাঠককে নিয়ে যেতে পারে বিভ্রান্তির দিকে। ফলে, অনুবাদকে যথার্থ ও নির্ভরযোগ্য করার ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা হয়েছে।
রাসূল (সা.)-এর মুক্তো-ঝরা কথামালাকে রঙিন কালিতে হাইলাইট করায়, বইটি খুললেই নবিজির বলে-যাওয়া প্রতিটি শব্দ পাঠকের নজর কাড়বে। আর অমূল্য বাণীগুলো মুখস্থ করাও সহজ হবে। প্রাসঙ্গিক ক্ষেত্রে কুরআনের আয়াত, হাদীস ও মহান ইমামদের বোঝাপড়ার আলোকে সংক্ষিপ্ত
ব্যাখ্যা তুলে ধরা হয়েছে—যাতে করে জীবনঘনিষ্ঠ প্রতিটি আলাপের সাথে পাঠক নিজেকে কানেক্ট করতে পারেন।
বইয়ের তথ্য
| নাম | চল্লিশ হাদীস (স্মার্টফোন সাইজ) |
|---|---|
| ইংরেজি নাম | Chollish Hadis (Smartphone Size) |
| লেখক | আল্লামা ইমাম নববী রহ. |
| প্রকাশনী | মাকতাবাতুল বায়ান |
| বিষয় | আল হাদিস |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 120 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!