রূপান্তরিত প্রেম
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ধনসম্পদের প্রাচুর্য নেই, আছে শুধু শব্দ কুড়ানোর নেশা। সেই কুড়ানো শব্দগুলোকেই কবি তুলনা করেছেন তাঁর প্রেয়সীর সঙ্গে। বিশুদ্ধ প্রেমমন্ত্রের একনিষ্ঠ পূজারি হতে চেয়ে লাইনের পর লাইন সাজিয়েছেন রূপান্তরিত প্রেম বইয়ে। শৈশবের আঁতুড়ঘর থেকে নিষ্ঠার প্রেমের জন্ম,
জন্মজন্মান্তরের এক নিবিড় অনুরণন। ঝিরঝিরে বৃষ্টি আর রোদহীন মেঘের রঙের উৎসবে থরে থরে সাজানো শব্দ। সেই শব্দে সেজে ওঠে বেদুইন মন, বিষুবরেখা, অধরা প্রেম-মাধুরী, দিনরাত্রির কাব্য, দেবনাগরী হরফ আলপনা, জীবনযুদ্ধের লড়াই, মন্ত্রবীজের মন্ত্রকণা নামের কবিতাগুলো।
ঘষা কাচের আবছা অপলক দৃষ্টিতে ভাবতে ভাবতে পাঠক হারিয়ে যাবেন ভাস্বর দের এসব কবিতায়। রূপান্তরিত প্রেম কাব্যগ্রন্থে কবি কলমের নিবে এনেছেন অলংকারের বৈচিত্র্যে অক্ষরের সোপান। শব্দরাশির অলংকারেও যেন ঝংকৃত হয় পাঠকের মন- এমনটাই আশা করছেন কবি।
বইয়ের তথ্য
| নাম | রূপান্তরিত প্রেম |
|---|---|
| ইংরেজি নাম | Rupantarito Prem |
| লেখক | ভাস্বর দে |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789849338017 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849338017 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!