আমার সত্যেনদা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ত্যাগী দেশসেবক ও কৃষকনেতা পরিচয়ের বাইরেও সত্যেন সেন বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি জগতের এক অবিস্মরণীয় নাম। মানুষের মুক্তির অঙ্গীকারে দীপ্ত ছিল তাঁর জীবন ও কর্ম। সত্যেন সেনের স্নেহপ্রীতির সুধায় সিক্ত অধ্যাপক সন্জীদা খাতুন এই বইটিতে দেবপ্রতিম সেই মানুষটির ব্যক্তিত্ব ও প্রতিভার মূল্যায়ন করেছেন।
সত্যেন সেনের উদার-খেয়ালি সত্তার পরিচয় যেমন এতে বিধৃত হয়েছে, তেমনি বইটি পাঠককে সত্যেন সেনের সাহিত্যকর্মের প্রতিও আগ্রহী করে তুলবে। প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচীর প্রতিষ্ঠা ও বিকাশে সত্যেন সেনের ভূমিকা বিষয়ে নিজস্ব অবলোকন এবং মূল্যায়ন হাজির করেছেন সন্জীদা খাতুন বইটিতে। নিজস্ব মূল্যায়নের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিশিষ্ট গবেষক কানাই সামন্তের সত্যেন-মূল্যায়নও সংকলন করেছেন লেখক বইটিতে। সব মিলিয়ে আমার সত্যেনদা হয়ে উঠেছে স্মৃতিচারণ ও মূল্যায়নের এক অসাধারণ যুগলবন্দি।
বইয়ের তথ্য
| নাম | আমার সত্যেনদা |
|---|---|
| ইংরেজি নাম | Amar Satyenda |
| লেখক | সন্জীদা খাতুন |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | স্মৃতিচারণ ও স্মৃতিকথা |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
