ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

ঐতিহাসিক উপন্যাস

বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি সাহিত্যকর্ম ও সমাজচিন্তা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳480

৳ 60020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাঙালি মুসলমানের প্রথম প্রগতিশীল ও নিখিল বঙ্গ সাহিত্য-সংঘ কলকাতা ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি’ (১৯১১)। সংগঠনটির অসাম্প্রদায়িক চারিত্র্য আজও লেখক-গবেষকদের মনে কৌতূহলের জন্ম দেয়। উনিশ শতকের শেষ চতুর্থাংশে এ অঞ্চলের শিক্ষিত মুসলমান-মানসে আধুনিক

জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হলে তাঁরা বিশ শতকের শুরুতে অন্যান্য বিষয়ের সঙ্গে সাহিত্যচর্চার প্রতি মনোযোগ দেন। সৃষ্টি হয় জাতিসত্তার পাশাপাশি সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে গুরুতর সংকট, আরম্ভ হয় বিতর্ক। যা নিরসনে ভোলার কবি মোজাম্মেল হকের চিন্তা ও মুহম্মদ শহীদুল্লাহ্র বিপুল

উৎসাহে এবং সচেতন মুসলমান সমাজের সহযোগিতায় প্রতিষ্ঠা লাভ করে ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি’। প্রতিষ্ঠানটির উদ্যোগে নিয়মিত সভা, সম্মিলন, কার্যালয় স্থাপন, লাইব্রেরি প্রতিষ্ঠা, তরুণ ও প্রথিতযথা মুসলমান লেখকদের আশ্রয় দান, পত্রিকা প্রকাশসহ বিপুল কর্মযজ্ঞ শুরু হয়।

সাহিত্যিক নির্বিশেষে সকলে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফরম খুঁজে পান। প্রতিষ্ঠা পান নজরুল ইসলাম, আবদুল ওদুদ, আবুল হুসেনের মতো মুক্তমনা একদল লেখক-বুদ্ধিজীবী। এবার সাহিত্য-সংস্কৃতি সাধনায় বাঙালি মুসলমানের নিঃসংশয় যাত্রা শুরু হয়। ফলে ‘মুসলিম সাহিত্য-সমাজ’-এর

প্রতিষ্ঠা (১৯২৬) এবং সওগাত (১৯১৮) ও শিখার (১৯২৬) মতো প্রগতিশীল সাহিত্যপত্রিকার প্রকাশ সহজতর হয়ে ওঠে। ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি : সাহিত্যকর্ম ও সমাজচিন্তা’ শীর্ষক গ্রন্থটি বাঙালি মুসলমানের সে অভিযাত্রার একটি শিল্পিত মূল্যায়ন প্রয়াস।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বঙ্গীয় মুসলমান সাহিত্য-সমিতি সাহিত্যকর্ম ও সমাজচিন্তা
ইংরেজি নাম Bangiyo Musolman Shahitto-Somiti: Shahittokormo o Shomajchinta
লেখক রবিউল হোসেন
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় ঐতিহাসিক উপন্যাস
আইএসবিএন 978-984-510-023-6
পৃষ্ঠা সংখ্যা ৩৩৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
রব

লেখক সম্পর্কে

রবিউল হোসেন

ঐতিহাসিক উপন্যাস বিষয়ক লেখক · প্রকাশক: কথাপ্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 480

৳ 60020% ছাড়