বিড়াল ও ভালুকছানা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
লোককাহিনির চাইতে মজার আর কী আছে! আর যদি তা হয় গ্রিস দেশের লোককাহিনি, তাহলে তো কথাই নেই। এই বইয়ের গল্পগুলো সেই গ্রিক দেশের।গল্পগুলো এত মজার আর শিক্ষণীয় বলেই লোকের মুখে মুখে এই গল্পগুলো বেঁচে আছে শত শত বছর ধরে। গ্রিসেরই এক বিখ্যাত লেখক মেনেলাউস স্টেফানিদেস এ ধরনের অনেক গল্প সংগ্রহ করে ছোটদের জন্য সরল করে লিখেছিলেন।সেখান থেকে বাছাই করে চমৎকার পাঁচটি গল্প তোমাদের কাছে আবার নতুন করে তুলে ধরা হলো।
তোমরা গল্পগুলো পড়ে আনন্দ পেলেই আমরা খুশি। কী আছে এই গল্পগুলোতে?প্রাণিদের নানান কাণ্ডকারখানা নিয়ে গল্প যেমন এখানে আছে, আছে মানুষেরও গল্প।মজার মজার সব গল্প, বোকামির গল্প,আর বুদ্ধিমত্তারও গল্প। লোভের পরিণামের গল্প, অন্যকে ঠকাতে চেয়ে নিজেরই বিপদে পড়ার গল্প বাকিটা তোমরা নিজেরাই পড়ে নাও,আর হেসে কুটিকুটি হও। তোমাদের যদি ভালো লাগে গল্পগুলো, আমাদেরও কী যে ভালো লাগবে।
বইয়ের তথ্য
| নাম | বিড়াল ও ভালুকছানা |
|---|---|
| ইংরেজি নাম | Biral o Bhalukchana |
| লেখক | বদিউদ্দিন নাজির |
| প্রকাশনী | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল) |
| বিষয় | বয়স যখন ০-৪,বয়স যখন ৪-৮ |
| আইএসবিএন | 9789845063470 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| ভাষা | bangla |
| ISBN | 9789845063470 |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!