ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

কিশোর গল্প

মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ঈদের দিন খুব সকালে হামিদ আর তাঁর গাঁয়ের বন্ধুরা বেরিয়ে পড়ল শহরের ঈদগাহে যাবে বলে। ঈদের নামাজ শেষে তারা গেল মেলা দেখতে। মেলা তো শুধু দেখলে চলবে না, কিছু না কিছু কিনতেও হবে। তিনটি মোটে পয়সা ছিল হামিদের হাতে। এই দিয়ে কীই-বা কেনা যায়! সবাই যখন কিনে খেতে শুরু করল মজার মজার খাবার আর হাতে নিল চমৎকার সব খেলনা তখন ছোট্ট হামিদ কী কিনল নিজের জন্য?

‘ঈদগাহ’-এর মতো মর্মস্পর্শী গল্পসহ মোট দশটি কালজয়ী গল্প দিয়ে সাজানো হয়েছে এই কিশোর গল্পসংগ্রহ। মুন্সী প্রেমচাঁদের লেখা প্রায় দুইশ গল্প থেকে বেছে নেওয়া হয়েছে কিশোর পাঠকের উপযোগী এই গল্পগুলো। কোনো গল্পে আছে সরল এক শিশুর আত্মত্যাগী ভাবনার কথা, কোনো গল্পে আছে এক কিশোরের টাকা চুরি করে প্রবল অনুশোচনায় পড়ার কথা, আবার কোনো গল্পে আছে দরিদ্র এক লেখকের আত্মকেন্দ্রিক সমাজের মাঝে নিজেকে হারিয়ে আবার ফিরে পাওয়ার কথা। মুন্সী প্রেমচাঁদ মানুষের অন্তর্জগৎকে দেখেছেন গভীর সহানুভূতি ও সীমাহীন মানবিক দৃষ্টিতে।

এই সময়ের কিশোর পাঠকও সেই মানবিক দৃষ্টিভঙ্গি অর্জন করবে নির্বাচিত এই গল্পগুলো পাঠের মধ্য দিয়ে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুন্সী প্রেমচাঁদের কিশোরগল্প
ইংরেজি নাম Munshi Premchander Kishorgolpo
লেখক নিলয় নন্দী
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় কিশোর গল্প
আইএসবিএন 978-984-3906-81-6
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা144
ভাষাbangla
ISBN978-984-3906-81-6
বান্ডিংhard cover
নিলয় নন্দী

লেখক সম্পর্কে

নিলয় নন্দী

নিলয় নন্দীর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায় ও রংপুরে। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্য, বিপণন বাণিজ্য ও মানবসম্পদ ব্যবস্থাপনায়। কিশোর পাঠকদের জন্য তিনি নিজস্ব ধারার গল্প লিখছেন। বাংলাদেশের শিশু-কিশোর সাহিত্যকে বিশ্বমানে পৌঁছে দেয়ার স্বপ্ন লালন করছেন দীর্ঘ দিন ধরে। অবসরে তিনি বই সংগ্রহ করেন। বিশ্বচলচ্চিত্র নিয়ে তাঁর রয়েছে ব্যাপক আগ্রহ। তাঁর উপন্যাসের কাহিনি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। নিলয় দীর্ঘ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়