সমকালীন গল্প

বাংলাদেশের পাঁচ দশকের গল্প -২

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳640

৳ 80020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পাঁচ দশকের গল্প বলতে যে সময়কালকে বিবেচনায় রাখা হয়েছে তা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম-পরবর্তী পাঁচ দশক। যদিও এই সংকলনের প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত লেখকদের কেউ কেউ এই কালপরিসরে আবির্ভূত হননি, তবে একাত্তর-পরবর্তীকালে তাঁদের রচিত গল্পগুলোও তাঁদের রচনারীতির

প্রতিনিধিত্বের দাবিদার বলেই আমাদের ধারণা। সত্তর-আশি বা পরের দশকের লেখকদের যে সমস্ত গল্প নেওয়া হয়েছে, সেসবকে দশকওয়ারি বলাই সংগত। দ্বিতীয় খণ্ডে ৩১ জন গল্পকারের রচনা অন্তর্ভুক্ত হয়েছে।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভিযাত্রা এ ভূখণ্ডের ছোটোগল্পের আঙ্গিককেও পাল্টে দিয়েছে গভীরভাবে। সাম্প্রতিক ছোটোগল্পে তার স্পন্দন লক্ষ করা যায়। গল্পের পটভূমি-গ্রাম বা শহর-যা-ই হোক, কাহিনির প্রয়োজনে, নির্মাণের প্রয়োজনে লেখক বারবার নতুন নতুন

আঙ্গিকের আশ্রয় নিয়েছেন, আঙ্গিকগত পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। গল্পের আঙ্গিক তো সাধারণভাবে এই যে, কাহিনি কীভাবে গড়ে উঠবে আর কোন পথে এগোবে আঙ্গিকই নির্ধারণ করে দেয় সেসবের প্রকৃতি, উদ্ভাসন ঘটায় লেখকের নিজস্ব শৈল্পিকতার। দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত গল্পে ওই

পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি খুব সহজেই চিহ্নিত করা যায়। এই খণ্ডের ৩১ জনের গল্পে বাংলাদেশের সাম্প্রতিক ছোটোগল্পের বিকাশ ও বৈচিত্র্যের অন্বেষণ বুঝে নেওয়া যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশের পাঁচ দশকের গল্প -২
ইংরেজি নাম Bangladesher Panch Doshoker Golpo -2
লেখক ইমতিয়ার শামীম
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 978-984-3906-76-2
পৃষ্ঠা সংখ্যা ৪৩৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
ইমতিয়ার শামীম

লেখক সম্পর্কে

ইমতিয়ার শামীম

জন্ম : ১৩৭১ বঙ্গাব্দ, ১৯৬৫ খ্রিস্টাব্দ ; সিরাজগঞ্জের সলপ জনপদের রামগাঁতী গ্রামে। মা : হামিদা সুলতানা। বাবা : চৌধুরী ওসমান। পেশা : সাংবাদিকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস [সমাজ বিজ্ঞান]; রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম প্রকাশিত গ্রন্থ : ডানাকাটা হিমের ভেতর (উপন্যাস, ১৯৯৬)। অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা, চরসংবেগ, অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর, মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির, তা হলে বৃষ্টিদিন তা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 640

৳ 80020% ছাড়