রোমান্টিক উপন্যাস

তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 30015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

যান্ত্রিক জীবনের অভ্যস্ত দাম্পত্যে একত্রবাস ফিকে করে দেয় সব রং। আহ্নিক গতির নিয়মে দিন যায়, রাত আসে। রাতের আকাশে ওঠে চাঁদ। সেই চাঁদ জোড়ে দেখবার সৌভাগ্য সবার হয় না, এক ছাদতলায় বাস করবার পরও। চোখের জল চোখেই শুকিয়ে যায়। সে খবর যার রাখবার কথা, তার চোখে রাজ্যের ঘুম আর বাইরে কাটাতে চাওয়া কোয়ালিটি টাইম ডিসকোয়ালিফাইড হয়ে যায় এক পক্ষের উদাসীনতায়। ‎‎

জীবন থেকে অনেকগুলো বছর প্রেমহীনতায় ঝরে যাওয়ার পরে পেশাগত জীবনে সফল, দুই সন্তানের জননী, তিথির বর্ণহীন জীবনে নতুন করে অনুপ্রবেশের অনুমতি চাইছে ভালোবাসা। আচমকাই নিয়ম-নীতির এই ঘেরাটোপ থেকে মুক্তির আশায়, মুক্ত আকাশে ডানা মেলতে চাইছে তার অবাধ্য মন, অথচ মুখোমুখি হচ্ছে কিছু প্রশ্নের। ‎‎এখনও আকাশে ওই একই চাঁদ। চারপাশে নেই কোনো দেওয়াল। এখন তাহলে কী উপায়? কী করবে ও?

‎‎নিজের পরিচিত পুরনো জগত লণ্ডভণ্ড করে দিয়ে নতুন করে শুরু করবে? নাকি এই ভালোবাসাহীন বিবর্ণ জীবনকেই মেনে নেবে নিজের নিয়তি ভেবে? ‎‎জানতে হলে পড়তে হবে তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। ‎‎উপন্যাসের নামটা নেওয়া হয়েছে অনুপম রায়ের বিখ্যাত গান তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর থেকে; কৃতজ্ঞতা তার প্রতি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
ইংরেজি নাম Tumi Onno Karo Songe Bedho Ghor
লেখক মৌলী আখন্দ
প্রকাশনী বিবলিওফাইল প্রকাশনী
বিষয় রোমান্টিক উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
মৌলী আখন্দ

লেখক সম্পর্কে

মৌলী আখন্দ

মৌলী, যার নামের অর্থ হলো পর্বতশীর্ষ বা পাহাড়ের চূড়া। জন্ম ১৯৮৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, বসবাস ঢাকায়। মা-বাবার প্রথম সন্তান, এক কন্যার জননী। পেশায় ডক্টর, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস পাস করেছেন। মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করে বর্তমানে শিশু মেডিসিন বিষয়ে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত। হলিক্রস স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন। নেশা পড়া, উইপোকা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 30015% ছাড়