সমুদ্রপথে গ্রিস থেকে বাংলায়: পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
১ম ফ্লাপ
খ্রিষ্টীয় প্রথম শতকে এক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের লেখা দিনলিপি এ বই। যিনি গ্রিস থেকে বাংলার গাঙ্গেয় মোহনায় এসে তাঁর ভ্রমণ শেষ করেছিলেন। জানামতে এটিই পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি। দ্য পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামের এই দিনলিপিটি থেকে বাংলার মসলিন রপ্তানির কথা
ও উত্তর বঙ্গোপসাগরের প্রধান বন্দর গাঙ্গে নগরী সম্পর্কে জানা যায়। খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে গ্রিক জ্যোতির্বিদ টলেমির আঁকা মানচিত্রে দেখা যায় ভারতের পূর্বাঞ্চলে গঙ্গারিডই নামে একটি শক্তিশালী রাজ্য এবং তার দক্ষিণ-পূর্ব দিকে পেন্টাপলিস নামে একটি বাণিজ্যকেন্দ্র ছিল। এ দুটি তথ্য থেকে
অনুমান করা হয়, পেরিপ্লাসের সেই গাঙ্গে কিংবা টলেমির পেন্টাপলিসই হলো বর্তমান চট্টগ্রাম। গ্রন্থটিতে যেসব দুর্লভ ভৌগোলিক তথ্য রয়েছে তা বিশ্ব-ইতিহাসচর্চার অমূল্য উপকরণ।
লেখক পরিচিতি হারুন রশীদ জন্ম ৪ জানুয়ারি ১৯৬৯, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। পেশায় কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ইস্টার্ন হারবার গ্রুপের বাণিজ্যিক পরামর্শক। লেখালেখির ক্ষেত্রে তাঁর আগ্রহের বিষয় ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সভ্যতা।
দেশ ও দেশের বাইরে থেকে এ পর্যন্ত তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ উপনিবেশ চট্টগ্রাম (২০২১), শরচ্চন্দ্র দাস: নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি (২০২৪), বিলেতে প্রথম বাঙালি বণিক শেখ দীন মোহাম্মদ (২০২৫), International Trade Management (২০২০), Global Trade Orbit (২০২৩)। উপনিবেশ চট্টগ্রাম গ্রন্থের জন্য তিনি শব্দঘর পত্রিকার নির্বাচিত সেরা বই পুরস্কার (২০২১) পেয়েছেন।
বইয়ের তথ্য
| নাম | সমুদ্রপথে গ্রিস থেকে বাংলায়: পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি |
|---|---|
| ইংরেজি নাম | Somudropothe Gris theke Banglay: Prithibir Prachintomo Vromonponji |
| লেখক | হারুন রশীদ |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | নানাদেশ ভ্রমণ |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
