যে শ্রাবণ বৃষ্টি খোঁজে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
অডিটোরিয়াম থেকে বেরিয়ে অবন্তীর চোখদুটি খুঁজছে তার সাদাফ ভাইকে।
হারানো বিজ্ঞপ্তি দিয়ে হলেও তার এক্ষুনি ওনাকে খুঁজে পাওয়া চাই। নয়তো এ হৃদপিন্ডের মাঝে খুব বড়সড় একটা বিস্ফোরণ হবে।
লাইব্রেরির দিকে ছুটে যায় সাদাফের খোঁজে। তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়াটা ওর ভীষণ দরকার।
আচমকা কোন পুরুষালি হাত অবন্তীর হাতটি শক্ত করে ধরে, তার পিঠ ঠেকে যায় দেওয়ালে। এ আর কেউ নয়। অবন্তীর কাঙ্ক্ষিত প্রেমিক পুরুষ সাদাফ ভাই।
ওনাকে দেখে অবন্তীর হৃদগতি বাড়তে থাকে। তার চিবুকটি আলতো হাতে স্পর্শ করে সাদাফ সুধায়,
' প্রিয় বেলিফুল এই অসহায় প্রেমিক পুরুষ তোমার প্রেমে পড়েছে। তুমি কি দেবে তোমার সুবাস।'
অবন্তী চক্ষু তুলে চেয়ে দেখার সাহস করে না। ইশ্ কী ভীষণ লজ্জা! সে বিদ্যুৎ বেগে সাদাফের থেকে সরে আসে। এই বুঝি সে তার নিজের মনের কথা জানালো?
সাদাফ চেয়ে রয় উত্তরের অপেক্ষায়। অবন্তীর নিজেকে তখন দেবদাস সিনেমার পারোর মতো লাগছিল। শুধু অভাব ছিল একটা দেবদাসের যে পাগলের মতো ছুটবে তার পিছুপিছু আর বলবে অবন্তী যেও না থেমে যাও।'
সাদাফ মুচকি হাসে। অবন্তী লজ্জায় কোন জবাব দেয় না। কিন্তু চক্ষু কখনো মিথ্যা বলে না। সে দৃষ্টি স্পষ্ট জানান দেয় অবন্তীর মনের কথা। সাদাফ আপনাকে ভালোবাসি।
বইয়ের তথ্য
| নাম | যে শ্রাবণ বৃষ্টি খোঁজে |
|---|---|
| ইংরেজি নাম | Je Srabon Brishti Khoje |
| লেখক | সুরাইয়া আয়াত |
| প্রকাশনী | গ্রন্থরাজ্য |
| বিষয় | রোমান্টিক উপন্যাস |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
