এম.পি তামিম সরকার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সে ভালো মানুষ নয়।
সে প্রেমিকও নয়।
সে এমন একজন মানুষ,যার নাম উচ্চারণ করলেই শহরের বাতাস ভারী হয়ে আসে।
আরশিনগরের প্রতিটি রাস্তা জানে তার পায়ের শব্দ।
প্রতিটি দেওয়াল জানে তার রক্তের ইতিহাস।
আইন, পুলিশ, ক্ষমতা,সবই যেন তার নামেই মাথা নত করে।
তিনি তামিম সরকার।
এমপি তামিম সরকার, প্রধানমন্ত্রী তানভীর সরকারের বড় ছেলে।
একজন মানুষ, যাকে সবাই ভয় পায়, কিন্তু কেউ পুরোপুরি চেনে না।
আর সেই ভয়ংকর মানুষের চোখ পড়ে উনিশ বছরের এক সাধারণ মেয়ে,,সুবহা।
যে কখনো উচ্চস্বরে হাসেনি,
যে কারো দিকে তাকালেও ভয় পেত,
যার স্বপ্ন ছিল খুব ছোট,একটা শান্ত জীবন, একজন সাধারণ মানুষ।
কিন্তু তামিম সরকার সাধারণ কিছু পছন্দ করে না।
ভালোবাসা এখানে আশ্রয় নয়,এটা শাসন।
স্পর্শ এখানে আদর নয়,এটা দাবি।
আর “আই লাভ ইউ” এখানে কোনো অনুভূতি না
এটা মৃত্যু আর বন্দিত্বের মাঝখানের একমাত্র রাস্তা।
সে কি সত্যিই ভালোবাসে?
নাকি ক্ষমতার নেশায় মানুষকে নিজের করে নেওয়াটাই তার প্রেম?
তামিম সরকার কি একজন প্রেমিক নাকি সে নিজেই একটি অভিশাপ?
আর সুবহা
সে কি বাঁচবে এই ভালোবাসায়?
নাকি ধীরে ধীরে হারিয়ে যাবে এমন এক সম্পর্কে,
যেখানে ভালোবাসার নাম করে সবকিছু কেড়ে নেওয়া হয়?
বইয়ের তথ্য
| নাম | এম.পি তামিম সরকার |
|---|---|
| ইংরেজি নাম | M. P. Tamim Sorkar |
| লেখক | কায়নাত খান কবিতা |
| প্রকাশনী | গ্রন্থরাজ্য |
| বিষয় | রোমান্টিক উপন্যাস |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!