ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
জীবন বদলানো কুরআনের আয়াত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জীবনে সফল হতে হলে ভালো কিছু দিক-নির্দেশনা প্রয়োজন। সেগুলো কোথায় পাবেন? নির্ভুল দিক-নির্দেশনা একমাত্র পবিত্র কুরআনেই রয়েছে। তাই লেখক এই বইয়ে কুরআনের বাছাইকৃত আয়াতগুলো এমনভাবে ব্যাখ্যা করেছেন, যা হৃদয়কে নাড়া দেবে, চিন্তাকে জাগ্রত করবে এবং জীবনের পথে নতুন দিকনির্দেশনা দেবে।
এই বইয়ের প্রতিটি পাতায় পরিবর্তনের আহ্বান রয়েছে। আয়াতগুলো মানুষকে ধৈর্য ধরতে, অন্যায়ের সামনে দৃঢ় থাকতে, পরিবারের প্রতি দায়িত্বশীল হতে, দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচাতে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করবে। লেখক খুব সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, ফলে পাঠকের কাছে একেবারেই সহজ ও প্রাণবন্ত মনে হবে।
যারা সত্যিকার অর্থে কুরআনের এই আয়াতগুলোকে বুঝে পড়বেন, তাদের চিন্তা, মন-মানসিকতা, চরিত্র ও জীবন, সবই বদলে যাবে, ইনশাআল্লাহ। যারা নিজেকে আলোর পথে দেখতে চান, জীবনের সকল ক্ষেত্রে সফল হতে চান, যারা আল্লাহর কাছাকাছি যেতে চান, এই বই তাদের জন্যই লেখা।
বইয়ের তথ্য
| নাম | জীবন বদলানো কুরআনের আয়াত |
|---|---|
| ইংরেজি নাম | Jibon Bodlanor Quraner Ayat |
| লেখক | হাফেজ মাওলানা নূর হোসাইন |
| প্রকাশনী | আলোর ঠিকানা প্রকাশনী |
| বিষয় | আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!