স্বপ্নের দেশ মালয়েশিয়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখার এক অদ্ভুত ক্ষমতা আছে লেখকের; তাই তো তিনি সব বাধা আর ক্লান্তি উপেক্ষা করে সেভেন ওয়াটার ফলসের শীতল জলে পা ডুবিয়ে শান্তি খুঁজে পান। বইটি পড়ার সময় একদিকে যেমন মালয়েশিয়ার আধুনিক নাগরিক জীবনের শৃঙ্খলা আর নারীদের স্বাধীনতা আমাদের মুগ্ধ করে, অন্যদিকে মসি ফরেস্টের ২০০ মিলিয়ন বছরের প্রাচীন বৃক্ষরাজি আমাদের প্রকৃতির কাছে নতজানু হতে শেখায়। সহজ-সরল ভাষায় লেখা এই কাহিনিটি একইসাথে একটি তথ্যনির্ভর ভ্রমণ নির্দেশিকা এবং হৃদয়ে দাগ কেটে যাওয়া এক অভিজ্ঞতার প্রকাশ।
যারা ঘরবন্দি জীবনে থেকেও দূর পাহাড়ের ডাক শুনতে চান কিংবা নিজের স্বপ্নকে ডানা মেলার সাহস জোগাতে চান, তাদের জন্য ‘স্বপ্নের দেশ মালয়েশিয়া’ এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নাজনীন শুভ্র-এর ‘স্বপ্নের দেশ মালয়েশিয়া’ ভ্রমণকাহিনিটি কেবল একটি দেশের ভৌগোলিক বিবরণ নয়, বরং এটি একজন সংবেদনশীল মানুষের অজানাকে জানার তীব্র আকাক্সক্ষা আর পারিবারিক বন্ধনের এক চমৎকার আখ্যান। লেখক আমাদের সাধারণ পর্যটকদের চেনা গন্ডির বাইরে নিয়ে গেছেন বোর্নিও দ্বীপের দুর্গম কোটাকিনাবালু থেকে শুরু করে মেঘে ঢাকা ক্যামেরুন হাইল্যান্ডসের গহিন অরণ্যে।
বইটির ছত্রে ছত্রে ফুটে উঠেছে মাউন্ট কিনাবালুর জন্য এক দীর্ঘ প্রতীক্ষা, গায়া আইল্যান্ডের সেই পিচ্ছিল ও রোমাঞ্চকর ট্র্যাকিং, আর পেনাং-এর সৈকতে প্রবাসী বাঙালিদের জীবনের অব্যক্ত বেদনার গল্প। তিনি যেভাবে লংকাউই-এর স্কাই ব্রীজের বিস্ময় কিংবা ড্রিম ফরেস্টের রূপকথাকে তুলে ধরেছেন, তাতে মনে হয় পাঠক নিজেও সেই অভিযাত্রার একজন সঙ্গী।
বইয়ের তথ্য
| নাম | স্বপ্নের দেশ মালয়েশিয়া |
|---|---|
| ইংরেজি নাম | Shopner Desh Malaysia |
| লেখক | নাজনীন শুভ্র |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| বিষয় | ভ্রমণসহায়িকা |
| আইএসবিএন | 9789842944024 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| ভাষা | bangla |
| ISBN | 9789842944024 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!