বয়স যখন ৪-৮

যাচ্ছে গাড়ি চাঁদের বাড়ি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳120

৳ 16025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কবি নাসিমা সুলতানা শফি বাংলাদেশের সাহিত্যাঙ্গনে অতি সুপরিচিত নাম। তিনি বাংলা ১৩৬০ সনের ১ বৈশাখ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের ঐতিহ্যবাহী পাঠান বাড়িতে (বড়বাড়ি) জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ডা. আমীর আলী খান পাঠান এবং মা মরহুমা ফাতেমা খানমের প্রেরণায় শৈশবেই সাহিত্যাঙ্গনে তার পথ চলা শুরু। ষাটের দশকে তাঁর ছোটগল্প,ছড়া-কবিতা ‘উত্তর আকাশ বেগম’ ও স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়।

বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত তাঁর ছড়াগ্রন্থ ‘শিউলি বেলী জুঁই’ যেমন পাঠকদের মুগ্ধ করেছে তেমনি তাঁর লেখা ‘মজার ছড়া খোকা খুকুর ছড়া মিষ্টি মধুর ছড়া টাপুরটুপুর সারা দুপুর দূর আকাশে চাঁদের দেশে চাঁদনি রাতে পরির সাথে ফুলের বাসে পরি আসে দুর্বাঘাসে সূর্য হাসে’ এবং ‘বাতাস দোলে শাপলা ফুলে’ এ নয়টি ছড়াগ্রন্থও সবার মন জয় করেছে।

এছাড়া তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘তবুও স্বপ্নের পাখিরা ওড়ে নান্দনিক গল্পগ্রন্থ ‘প্লাবিত জোছনা মনের ভেতর মন মিষ্টি প্রেমের উপন্যাস ‘হৃদয়ে ভালবাসা কিশোর উপন্যাস ‘রইশ্যার শান’ এবং শিশুকিশোর গল্পগ্রন্থ ‘রাজুর বন্ধু ব্যাঘ্রমামা খুকু ও ভূত’ ও ‘তুতুল মিতুল ও বিড়ালছানা’ পাঠকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। সাহিত্যের প্রায় সব শাখাতেই অবাধ বিচরণ হলেও শিশুসাহিত্যে তাঁর পদচারণা অত্যন্ত সাবলীল। তাঁর সহজ সরল ভাষা এবং নিপুণ ছন্দময়তা সহজেই শিশুদের হৃদয়কে আন্দোলিত করে। আমরা এবার প্রকাশ করেছি তাঁর নতুন ছড়াগ্রন্থ ‘ যাচ্ছে গাড়ি চাঁদের বাড়ি’। আশা করি আমাদের প্রকাশিত এ গ্রন্থটিও সবার ভালো লাগবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যাচ্ছে গাড়ি চাঁদের বাড়ি
ইংরেজি নাম Jacche gari chander bari
লেখক নাসিমা সুলতানা শফি
প্রকাশনী প্রতিভা প্রকাশ
বিষয় বয়স যখন ৪-৮
পৃষ্ঠা সংখ্যা ২৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা24
ভাষাbangla
বান্ডিংhard cover
নাসিমা সুলতানা শফি

লেখক সম্পর্কে

নাসিমা সুলতানা শফি

বয়স যখন ৪-৮ বিষয়ক লেখক · প্রকাশক: প্রতিভা প্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 120

৳ 16025% ছাড়