মুক্তিযুদ্ধ

তিয়াত্তরের নির্বাচন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳595

৳ 70015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 105

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় বাহাত্তরের ১৬ ডিসেম্বর থেকে। এই সংবিধানের ভিত্তিতে দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭মার্চ। নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। তাদের সংখ্যা হাজারের উপর।

স্বাধীন দেশের প্রথম সাধারণ নির্বাচন নিয়ে যথেষ্ট আগ্রহ, উৎসাহ ও মাতামাতি ছিল। নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জয় পায়। বিরোধী দলগুলো নির্বাচনে জালভোট, কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ তোলে। বেশ কয়েকটি আসনের ফলাফল ছিল প্রশ্নবিদ্ধ।

আওয়ামী লীগ ছিল ওই সময়ের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল। নির্বাচনে তাদেরই জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু ফলাফলে দেখা যায়, বিরোধী দলের মাত্র দুজন এবং নির্দল পাঁচজন প্রার্থী, সাকুল্যে এই সাতজন আওয়ামী বলয়ের বাইরে থেকে নির্বাচিত হতে পেরেছিলেন। বিষয়টি ছিল দৃষ্টিকটু।

দেশের পত্র-পত্রিকায় এই নির্বাচনের নানান খবর বিস্তারিতভাবে ছাপা হয়েছে। এ বই সাজানো হয়েছে গণকণ্ঠ, ইত্তেফাক আর দৈনিক বাংলায় ওই সময় প্রকাশিত প্রাসঙ্গিক নানান খবর ও মন্তব্য দিয়ে। বইটি আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবে পাঁচ দশক আগের বাংলাদেশে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তিয়াত্তরের নির্বাচন
ইংরেজি নাম Tiyattorer Nirbachon
লেখক মহিউদ্দিন আহমদ
প্রকাশনী অনন্যা
বিষয় মুক্তিযুদ্ধ
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৫
পৃষ্ঠা সংখ্যা144
ভাষাbangla
বান্ডিংhard cover
মহিউদ্দিন আহমদ

লেখক সম্পর্কে

মহিউদ্দিন আহমদ

সাম্প্রতিক সময়ে প্রকাশিত মহিউদ্দিন আহমদের বই ‘এক-এগারো’ও তার পূর্বে প্রকাশিত বইগুলোর মতো পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে, দিয়েছে জানা-অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য। রাজনীতি ও রাজনৈতিক দল ও এর সাথে জড়িত ব্যক্তিবর্গের সম্বন্ধে জানতে, বুঝতে এবং অনুসন্ধানী তথ্য পেতে তার বইয়ের তুলনা হয় না। মহিউদ্দিন আহমদ এর বই সমূহ হলো বিষয়ভিত্তিক গবেষণাগ্রন্থ, যেগুলোতে লেখক নিজের বিশ্লেষণী জ্ঞান কাজে লাগিয়ে কোনো একটি বিষয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 595

৳ 70015% ছাড়