আগাথা ক্রিস্টি সমগ্র ১৮
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মিস্টেরিয়াস মি. কুইন: থার্টি-ফার্স্ট নাইটের পার্টি জমে উঠেছে। কিন্তু ঘড়ির কাঁটা বারোটার ঘর ছোঁয়ার আগেই মিস্টার স্যাটার্থওয়েট বুঝতে পারলেন—আসল নাটক এখনো বাকি। মানুষের চরিত্র বুঝতে ওর জুরি নেই, অভিজ্ঞ চোখ বলছে: পর্দার আড়ালে কোনো এক রহস্য দানা বাঁধছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল এক রহস্যময় আগন্তুকের। কে এই মিস্টার কুইন? লোকটা যেন স্রেফ আলোর কারসাজি, এই আছে তো এই নেই। তার উপস্থিতি মানেই বড়ো কোনো ঘটনার পূর্বাভাস কখনো সেটা আশীর্বাদ হয়ে আসে, আবার কখনো ডেকে আনে চরম বিপদ!
অ্যাট বার্ট্রামস হোটেল: লন্ডনের পুরনো আমলের হোটেলটার আভিজাত্য আর জাঁকজমক দেখে বোঝার উপায় নেই ভেতরে কী ঘুণ ধরেছে। মিস মার্পল ছুটি কাটাতে এসে বার্ট্রাম হোটেলে যা খুঁজছিলেন তার সবই পেলেন ঐতিহ্যবাহী সাজসজ্জা আর নিখুঁত সেবা। কিন্তু ঝকঝকে পালিশ করা সেই
আভিজাত্যের আড়ালে তিনি টের পেলেন বিপদের এক অশুভ ইঙ্গিত। একজন খ্যাপাটে অতিথি ভুল দিনে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতেই শুরু হয়ে গেল হাড়হিম করা সব ঘটনা। মিস মার্পলও কি আন্দাজ করতে পেরেছিলেন, এর শেষ হবে এক বীভৎস খুনের মধ্য দিয়ে?
এরকুল পোয়ারো’জ ক্রিসমাস: বড়োদিনের আগের রাত। লি পরিবারের আনন্দ-উৎসব মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল ওপর তলায় আসবাবপত্র ভাঙার বিকট শব্দে। পরক্ষণেই ভেসে এলো কলিজা কাঁপানো এক আর্তনাদ। ঘরে গিয়ে দেখা গেল, মেঝেতে রক্তের পুকুরে পড়ে আছেন নিষ্ঠুর বুড়ো সিমিয়োন লি, তার গলা কাটা। তদন্তে নামলেন এরকুল পোয়ারো। কিন্তু সেখানে শোকের কোনো চিহ্ন নেই, বরং ছড়িয়ে আছে পারস্পরিক সন্দেহের বিষবাষ্প। দেখা গেল, পরিবারের প্রত্যেকেরই বুড়োকে ঘৃণা করার মতো যথেষ্ট কারণ ছিল। খুনি কি তবে ঘরেরই কেউ? শুরু হলো পোয়ারোর মগজের খেলা।
বইয়ের তথ্য
| নাম | আগাথা ক্রিস্টি সমগ্র ১৮ |
|---|---|
| ইংরেজি নাম | Agatha Christie Samagra 18 |
| লেখক | আগাথা ক্রিস্টি, মো. ফুয়াদ আল ফিদাহ |
| প্রকাশনী | বিবলিওফাইল প্রকাশনী |
| বিষয় | রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার সমগ্র/সংকলন |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
