সীরাতে রাসূল (সা.)

রাসুলের (সাঃ) স্মৃতির স্পর্শে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳238

৳ 28015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 42

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“রাসুলের (সা.) স্মৃতির স্পর্শে” বইটি পবিত্র হজ সফরের গল্প নিয়ে হৃদয়ের গভীর থেকেউৎসারিত, অপার্থিব ও অতুলনীয় অনুভূতির নিবেদন। এটি শুধু ভ্রমণকাহিনি নয়; বরং নবিজির বর্ণময় জীবনের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে গিয়ে সেই সময়ের জীবনকে ছুঁয়ে দেখার এক সুতীব্র প্রচেষ্টা।

রাসুলুল্লাহ (সা.)-এর কর্মময় দিনগুলোকে নিজস্ব অনুভবে ধারণ করার এক প্রাণান্তকর প্রয়াস এই গ্রন্থ। তাঁর স্মৃতিধন্য ভূমিতে দাঁড়িয়ে পাঠক অনুভব করবেন-এই মাটিতেই হেঁটেছেন প্রিয় নবি (সা.); এখানেই কোনো একদিন বেজেছিল যুদ্ধের দামামা; এখানেই সংঘটিত হয়েছিল শৈশব-কৈশোর থেকে শুনে আসা সেইসব মহিমান্বিত ঘটনাগুলো। লেখক অনুভব করেন-দেড় হাজার বছর পরে হলেও তিনি সৌভাগ্যবান, কারণ তিনি পৌঁছাতে পেরেছেন সেই পবিত্র ভূমিতে; স্পর্শ করতে পেরেছেন রাসুল (সা.)-এর রেখে যাওয়া স্মৃতিচিহ্ন।

বালুময় উপত্যকায় অঝোর ধারায় ঝরেছে ভালোবাসার অশ্রু, আর সেই প্রেম রাসুল (সা.)-কে কেন্দ্র করে পৌঁছে গেছে সপ্ত আসমানে আসীন বিশ্ব অধিপতির দরবারে। হজের সফরে আত্ম-অন্বেষণের তীব্র ব্যাকুলতার পাশাপাশি মহান রবের সান্নিধ্যের মোহময় দিনগুলোর অনুভূতি নিয়েই রচিত "রাসুলের (সা.) স্মৃতির স্পর্শে”। আবেগ, ইতিহাসচেতনা ও আধ্যাত্মিক উপলব্ধির সমন্বয়ে রচিত এই বই পাঠককে নিয়ে যাবে এমন এক অনুভূতির জগতে-যেখানে স্মৃতি হয়ে ওঠে স্পর্শযোগ্য, আর প্রেম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রাসুলের (সাঃ) স্মৃতির স্পর্শে
ইংরেজি নাম Rasooler (sa) Smrityr Sporshe
লেখক মোঃ সিরাজুল ইসলাম এফসিএ
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা128
ভাষাbangla
বান্ডিংhard cover
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ

লেখক সম্পর্কে

মোঃ সিরাজুল ইসলাম এফসিএ

দক্ষিণ বাংলার সীমান্তে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোলে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আটুলিয়া গ্রামে মোঃ সিরাজুল ইসলাম এফসিএ ১৯৭৬ সালের ২০শে আগষ্ট জন্মগ্রহন করেন। স্মৃৃতিময় দুরন্ত শৈশব ও বর্ণময় কৈশোর কেটেছে তার চাঁদের আলোয় রুপালি ঝিলিক তোলা ছোট্ট নদী চুনার তীরের নির্জন গ্রামে মনের আনন্দে খেলে, নদীতে সাঁতার কেটে, মাছ ধরে। কখনো বা চাঁদনি রাতে ধবধবে সাদা জোছনার বুকে একাকী বসে থেকে, যেখ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 238

৳ 28015% ছাড়