মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ: ব্যক্তিগত নোট ১৯৭১-১৯৭৩
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর হাল ধরেছেন তাজউদ্দীন আহমদ। ইতিহাসের তখন অগ্নিগর্ভ সময়। উত্তেজনা ও উদ্বেগে ভরা সেই সময়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকও চলছে একের পর এক। বৈঠকে প্রত্যেকের কথা তাজউদ্দীন টুকে
টুকে রেখেছেন নিজের হাতে। দেশ স্বাধীন হলো, তাঁর নোট নেওয়া থামল না। এখন তিনি দায়িত্ববান অর্থমন্ত্রী। নতুন নির্মীয়মাণ রাষ্ট্রের প্রথম সংসদে, বাজেট অধিবেশনে, নানা উত্থানে-পতনে-সংকটে অব্যাহত রইল তাজউদ্দীনের নোট নেওয়া। নোটের মধ্যে রইল কখনো তাঁর নিজের গুরুত্ব
আরোপণ, কখনোবা কারও কথার সূত্রে নিজের চকিত কোনো মন্তব্য। স্বাধীনতার অর্ধশতকেরও পরে আলোর মুখ দেখছে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এবং বাংলাদেশের বুদ্ধিদীপ্ত সেই রাজনীতিকের লেখা অজানা ও অমূল্য দলিল। তাজউদ্দীন আহমদের এই ব্যক্তিগত নোট মুক্তিযুদ্ধ এবং
বাংলাদেশ নামে নবীন রাষ্ট্রের সূচনাকালকে নতুন আলোয় উদ্ভাসিত করে তুলেছে।
বইয়ের তথ্য
| নাম | মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ: ব্যক্তিগত নোট ১৯৭১-১৯৭৩ |
|---|---|
| ইংরেজি নাম | Muktijuddho o juddho-poroborti Bangladesh: bektigoto note 1971-1973 |
| লেখক | সাজ্জাদ শরিফ, মমতাজউদদীন আহমদ |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | জীবনী সংকলন,ডায়েরী ও চিঠি সংগ্রহ |
| আইএসবিএন | 9789845251242 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!