আকাবির ও আসলাফের রমজান
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আকাবির আসলাফের রমজান একটি অনুপ্রেরণামূলক রচনা। যেখানে রমজানের মূল ইবাদতগুলোকে মাসআলা কেন্দ্রিক আলোচনার বাইরে এনে সালাফে সালেহীনের জীবনের বাস্তব চর্চার গল্পগাঁথা তুলে ধরা হয়েছে। সিয়াম, তিলাওয়াত, কিয়ামুল লাইল, সাদাকা, লাইলাতুল কদর ও এতেকাফ
এই প্রতিটি শিরোনামের অধীনে তাঁদের আত্মত্যাগ, একাগ্রতা ও আল্লাহভীতির জীবন্ত চিত্র উপস্থাপন করা হয়েছে। পাঠক জানতে পারবেন, রমজান তাঁদের জীবনে কীভাবে ইবাদতের মৌসুমে পরিণত হতো, আর কীভাবে দুনিয়ার ব্যস্ততা ছাপিয়ে আখিরাতই হয়ে উঠত একমাত্র লক্ষ্য।
তাছাড়া রমজান কেন্দ্রিক প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল সংযুক্ত থাকায় বইটি অনুপ্রেরণার পাশাপাশি ব্যবহারিক দিক থেকেও হয়ে উঠেছে ঢের উপকারী। সুতরাং যারা রমজানকে শুধু একটি ধারাবাহিক মাস হিসেবে নয়, বরং ঈমান নবায়ন ও আত্মিক উন্নতির একটি বাস্তব পাঠশালা হিসেবে গ্রহণ
করতে চান তারা “আকাবির আসলাফের রমজান” পাঠে স্বাগত। এই বই পাঠককে কেবল পড়তে নয়, ভাবতে, বদলাতে এবং সালাফে সালেহীনের পথের দিকে আরো এগিয়ে যেতে জানায় বাস্তব আহ্বান।
বইয়ের তথ্য
| নাম | আকাবির ও আসলাফের রমজান |
|---|---|
| ইংরেজি নাম | Akabir o Aslafer Ramzan |
| লেখক | আবদুল্লাহ রফিক |
| প্রকাশনী | আর-রিহাব পাবলিকেশন্স |
| বিষয় | রোজা, রমযান, তারাবীহ ও ঈদ |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!