বিস্ময়কর ও বিচিত্র নানা প্রসঙ্গ

সাগরতলের রহস্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳263

৳ 35025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 87

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সাগর-পৃথিবীর বুকে বিস্তৃত এক অনন্ত নীল রহস্য। এর গভীরে লুকিয়ে আছে এমন সব আশ্চর্য প্রাণী ও বিস্ময়কর জগৎ, যা আমাদের চোখে খুব কমই ধরা পড়ে। ওপরে যখন রোদ ঝলমল করছে, তখন সাগরের তলদেশে চলছে এক ভিন্ন পৃথিবীর গল্প-আলোহীন, নীরব অথচ প্রাণে ভরপুর এক জগৎ। সাগরতলের রহস্য বইটি পাঠকদের নিয়ে যাবে সাগরের বিভিন্ন স্তরে-সূর্যালোকিত পৃষ্ঠ থেকে শুরু করে গভীর অন্ধকার অ্যাবিসাল জোন পর্যন্ত।

বইটি পড়তে পড়তে আর এর আকর্ষণীয় ছবি দেখতে দেখতে মনের পর্দায় ভেসে উঠবে কীভাবে ডলফিনরা দল বেঁধে সাঁতরে বেড়ায়, তিমিরা কীভাবে সুরেলা শব্দে যোগাযোগ করে, আবার অ্যাংলারফিশ কীভাবে নিজের আলো জ্বেলে শিকার ধরে। ল্যান্টার্নফিশের ঝলমলে শরীর, ভ্যাম্পায়ার স্কুইডের লালচে ডানা, গবলিন হাঙরের ভয়াল মুখ-সবই এখানে পাঠকদের জন্য অপেক্ষা করছে। পাঠকরা জানবে প্রবালপ্রাচীর কীভাবে তৈরি হয়,

ক্ষুদ্র প্রবালকীটের পরিশ্রমে কেমন করে জন্ম নেয় সাগরের রঙিন শহর। আরও জানবে, কীভাবে সমুদ্রের নিচে আগ্নেয়গিরি জ্বলে উঠে তৈরি করে নতুন ভূমি কিংবা কীভাবে হট স্প্রিংসের তপ্ত জলে জীবন বেঁচে থাকে, যেখানে সূর্যের আলো কখনও পৌঁছয় না। এই বই কেবল কল্পনার নয়, জ্ঞানেরও এক রোমাঞ্চকর অভিযান। এখানে প্রতিটি অধ্যায় পাঠকদের শেখাবে সাগরকে ভালোবাসতে, প্রকৃতিকে বুঝতে এবং পৃথিবীর বিস্ময়কর বৈচিত্র্যকে সম্মান করতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সাগরতলের রহস্য
ইংরেজি নাম Sagorotoler rohosso
লেখক জহিরুল ইসলাম
প্রকাশনী বাংলাপ্রকাশ
বিষয় বিস্ময়কর ও বিচিত্র নানা প্রসঙ্গ
পৃষ্ঠা সংখ্যা ৪৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা48
ভাষাbangla
বান্ডিংhard cover
জহিরুল ইসলাম

লেখক সম্পর্কে

জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম জন্ম ৩০শে মে ১৯৬৯; পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে। বাবা আনছার উদ্দিন আহমেদ, মা পিয়ারা বেগম। পেশা সাংবাদিকতা। দৈনিক জনকণ্ঠ, আমার দেশ, সকালের খবর, সময়ের আলোসহ বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদনা বিভাগে কাজ করেছেন তিন দশকেরও বেশি। বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রধান সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত। জহিরুল ইসলাম মূলত শিশুসাহিত্যিক। তিনি বিশ্বাস করেন, শিশুমনে ভালো কিছ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 263

৳ 35025% ছাড়