ইসলামিক উপন্যাস ও গল্প

অদ্বিতীয়া

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳233

৳ 31025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 77

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই যে দেখছেন বইয়ের নামের নিচে বড় করে লেখকের নাম জ্বলজ্বল করছে। আসলে কিন্তু বইটি তার নয়। প্রচ্ছদে প্রকাশনীর নামটাও সুন্দর ফুটে রয়েছে, তারাও এর মালিক নন। বইটি আসলে কাদের, জানেন? এই বইটি শুধুই অদ্বিতীয়াদের। অদ্বিতীয়ার পরিচয় কী? কারা সেই সৌভাগ্যবতী যাদের সামনে শ্রদ্ধায় নুয়ে আসে দৃষ্টি? যাদের মর্যাদার কথা শুনলেও মনে ঈর্ষা জাগে জগতের সব বিবেকবান মানুষের?

‎‎এই মানুষটি হয়তো আপনি। কিংবা আপনার বোন, বান্ধবী, আত্মীয়া, পাড়া-প্রতিবেশী অথবা পরিচিতা কেউ। বস্তুত, আমাদের চারপাশেই তাদের অবস্থান। দিন যত যাচ্ছে, জুলুমের এই জগতে তাদের সংখ্যা শুধু বেড়েই চলেছে। তাদের জীবনের সংগ্রামের কথা আমরা হয়তো জানি। হয়তো জানি না। কিন্তু দুদিনের এই পৃথিবীতে তাদের সংগ্রামের সহযোদ্ধা হতে না পারি, সমব্যথী হতে তো কেউ বাধা দিচ্ছে না। তাই, তাদের জন্য এই ক্ষুদ্র উপহারটুকু। ‎আমার স্বপ্ন বিশাল। দেশের প্রতিটি অদ্বিতীয়া, অপরাজিতার কাছে এই ক্ষুদ্র উপহারটুকু পৌঁছে যাবে, এই আমার চাওয়া। এই কথাগুলো হয়তো আজ অবাস্তব মনে হচ্ছে। তবে, সর্বশক্তিমান রবের কাছে তো কিছুই অসম্ভব নয়। একদিন আমরা থাকব না। কিন্তু মুসলিমবঙ্গ সেদিন আর ধূসর-ম্লান রইবে না। সেদিনের মুসলিমবঙ্গের জমিন হবে উর্বর, সবুজ। সেদিন আর কোনো অদ্বিতীয়া হবে না জালিমদের সহজ শিকার।

সেদিন আর অপরাজিতাদের মুখ মলিন হবে না অন্ধ চামচিকাদের খোঁটায়। নোংরা পরজীবীরা সেদিন আর দুঃসাহস দেখাবে না অনন্যাদের ক্ষতি করার। বহু আকাঙ্ক্ষার সেই দিনটির সূর্যোদয়ের কত দেরি পাঞ্জেরি? ‎‎অদ্বিতীয়ার পৃথিবীতে আপনাকে স্বাগতম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অদ্বিতীয়া
ইংরেজি নাম Aditiya
লেখক সাজিদ হাসান
প্রকাশনী প্রতিভূ প্রকাশ
বিষয় ইসলামিক উপন্যাস ও গল্প
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা bangla
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা176
ভাষাbangla
সা

লেখক সম্পর্কে

সাজিদ হাসান

একেবারেই সাধারণ গ্রামীণ জীবনে আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আমার নেশা ছিল প্রচণ্ড। পাঠ্যবইয়ের নিচে লুকিয়ে রেখে কত যে বই পড়তাম! তারপর একসময় ঢাকার এক পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলাম। ওই সময়টাতেই সর্বপ্রথম নাস্তিকদের বিভিন্ন ব্লগে, ভিডিওতে ছড়ানো হরেক রকমের প্রোপাগান্ডার মুখোমুখি হই, যা হাজারো তরুণের মতো আমার স্বল্প জ্ঞানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বিশ্বাসকেও টলিয়ে দিয়েছিল। আল্লাহর করুণা, শ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 233

৳ 31025% ছাড়