ইসলামিক উপন্যাস ও গল্প

দখিন হাওয়া

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳413

৳ 55025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 137

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ছোট্ট একটি মেয়ের গল্প। অসুস্থ মা, ব্যস্ত বাবার অপ্রতুল সান্নিধ্যে যার শৈশবের এলোমেলো সূচনা। মা চলে গেলেন না ফেরার দেশে। বয়ঃসন্ধিতে পা রাখা রিশতার জীবন-নৌকোখানি তখন অতল ঘূর্ণিতে ঘুরপাক খেতে থাকল। বিমাতার আগমনে ষোলোকলার অবশিষ্টাংশও যেন পূর্ণ হলো।

বড় হওয়া থেমে থাকে না কারোরই। তবে তার মনের বয়স যেন থমকে গেল উপযুক্ত দিকনির্দেশনার অভাবে। তারপর? ‎‎চেহারা আর অবয়বে চটকহীন, বুদ্ধিতে সারল্য, অবুঝ রিশতাকে সবাই দূরে ঠেললেও কাছে টেনে নিলেন একজন। তার আন্টিমা। রিশতার জীবন-ঘেরা সকল বৈরিতার বিপরীতে

এই মমতাময়ী নারী একাই যেন দেয়াল হয়ে দাঁড়ালেন। কে বলবে তিনি ওর শাশুড়ি, ছেলের জন্য নিজ হাতে গড়েপিটে দিচ্ছেন ওকে! ‎‎রিশতার জীবনে আর‌ও কিছু চমৎকার মানুষ এল। তাই তো, ঝরে পড়ার সবরকম সুযোগ থাকা সত্ত্বেও ঘটল তার উলটোটাই। এই সুন্দর সান্নিধ্যগুলোর ওসিলায় বাগানের সবচেয়ে সুন্দর ফুলের মতোই একদিন পরিপূর্ণ প্রস্ফুটিত হলো রিশতা। গুমোট বাতাসের স্তব্ধতা ফুরিয়ে দখিন হাওয়ায় প্রশান্ত হলো সাদাফের জীবন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দখিন হাওয়া
ইংরেজি নাম Dokhin Hawa
লেখক হোসনে আরা হাসি
প্রকাশনী প্রতিভূ প্রকাশ
বিষয় ইসলামিক উপন্যাস ও গল্প
পৃষ্ঠা সংখ্যা ৩৬৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা368
ভাষাbangla
বান্ডিংhard cover
হোসনে আরা হাসি

লেখক সম্পর্কে

হোসনে আরা হাসি

জন্ম যমুনার পাড়ে, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়। বাবার সরকারী চাকুরীর সুবাদে বেড়ে ওঠা এবং লেখাপড়া রাজধানী ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সমাপ্ত করেছেন। লেখালেখির জগতে নিভৃতচারী লেখিকার লেখনী ছুঁয়ে গেছে কবিতা, ছোট গল্প, উপন্যাস ও বিভিন্ন সচেতনতামূলক লেখালেখি। অনলাইনের গন্ডি পেরিয়ে ২০২৫ সালের একুশে বই মেলায় তার প্রথম মলাটবদ্ধ উপন্যাস " ইতি ভদ্রলোক"।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 413

৳ 55025% ছাড়