ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
আফটার কারবালা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কারবালার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে এক তপ্ত রক্তাক্ত প্রান্তর, ফোরাতের তীর, অবরুদ্ধ এক কাফেলা, আর ইতিহাসের বুক চিরে ওঠা হাহাকার। কিন্তু কারবালা কি শুধুই এক দিনের ট্র্যাজেডি? কেবলই আশুরার বিকেলে শেষ হয়ে যাওয়া এক শোকগাথা? নাকি এর পেছনে ছিল বহু বছরের জমে ওঠা রাজনৈতিক দ্বৈরথ? এ বইতে চেষ্টা করা হয়েছে কারবালাকে শুধু একটি মর্মান্তিক ঘটনা হিসেবে নয়, বরং তার রক্তাক্ত পটভূমি, ভয়াবহ পরিণতি এবং প্রতিশোধের ঢেউসহ একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক ধারাবাহিকতা হিসেবে দেখাতে। মদিনায় কি গণহত্যা করা হয়েছিল?
মক্কায় অবরোধ চালানো হয়েছিল কেন? খুলাফায়ে রাশেদিনের পর উমাইয়া শাসনের টালমাটাল সময়ে কী কী হলো? উটের যুদ্ধ কেন হয়েছিল? সিফফিনের যুদ্ধের ফলাফল কী ছিল? সুন্নি শিয়া বিভেদের গভীর শিকড় কীভাবে গজালো? সব মিলিয়ে কারবালার কাহিনি আসলে একদিনের নয়।
আফটার কারবালা’ বইতে উঠে এসেছে সেই পুরো ছবিটুকু। শুধু কারবালার ময়দান নয়, আছে এর আগের উত্তাল রাজনীতিও। শুধু শাহাদাত নয়, তার পরের প্রতিক্রিয়াও। শুধু শোক নয়, প্রতিশোধও। শুধু পরিচিত বয়ান নয়, জানুন কম শোনা অধ্যায়ও। এ ইতিহাস কেবল চোখই ভেজায় না, প্রশ্নও জাগায়। কীভাবে মুসলিম উম্মাহ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল? কেন এমন হলো? কারা এই বিপর্যয়ের পথ তৈরি করলো? কুফা কেন বিশ্বাসঘাতকতা করল? ইয়াজিদের বিরুদ্ধে আপত্তি ছিল কী কী? কারবালার পরে যারা বেঁচে রইলো, তারা কী করলো? প্রতিশোধ কি সত্যিই নেয়া হয়েছিল? কারা নিল? কতদূর নিলো? আর এই এক ঘটনার পর মুসলিম ইতিহাস কোন দিকে মোড় নিল? এসবের উত্তর খুঁজতেই এই বই। পাবেন সেইসব প্রশ্ন, যেগুলো থেকে মুখ ফিরিয়ে থাকা যায়, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না।
যদি জানতে চান কারবালা কীভাবে ঘটলো, কেন ঘটলো, আর তার অভিঘাত কতদূর পর্যন্ত ছড়িয়ে গেলো, তাহলে এই বই আপনাকে থামতে দেবে না। একের পর এক ঘটনা আর ইতিহাসের অন্ধকার মোড় আপনাকে টেনে নিয়ে যাবে রাসুলুল্লাহ (ﷺ)-এর ওফাতপরবর্তী সেই যুগে। সুতরাং, পড়তে শুরু করুন মর্মান্তিক কারবালার রক্তাক্ত পটভূমি, পরিণতি ও প্রতিশোধের জানা-অজানা রুদ্ধশ্বাস এক ইতিহাস- ‘আফটার কারবালা প্রবেশ করুন ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাময়, সর্বাধিক আলোচিত এক অধ্যায়ে।
বইয়ের তথ্য
| নাম | আফটার কারবালা |
|---|---|
| ইংরেজি নাম | After Karbala |
| লেখক | আব্দুল্লাহ ইবনে মাহমুদ |
| প্রকাশনী | আদী প্রকাশন |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৮০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 480 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
