একাত্তর : পূর্বাপর
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একাত্তর আমাদের অস্তিত্বের ভিত্তি। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পর আজ যখন ইতিহাসের সত্যতা নিয়ে নানামুখী বয়ান আর বিকৃতির চেষ্টা চলে, তখন ইতিহাসের গহিনে প্রবেশ করা অপরিহার্য হয়ে দাঁড়ায়। ‘একাত্তর : পূর্বাপর’ কোনো আবেগসর্বস্ব বর্ণনা নয়, বরং একজন সামরিক কর্মকর্তার পেশাদার ও নির্মোহ দৃষ্টিতে করা মুক্তিযুদ্ধের এক অনন্য ব্যবচ্ছেদ। এই গ্রন্থে উঠে এসেছে যুদ্ধের সেই সব রণকৌশলগত দিক- ‘ফরট্রেস কনসেপ্ট’ থেকে ‘মেঘনা হেলিব্রিজ’- যা সাধারণ আলোচনায় আড়ালে থেকে গেছে। লেখক শুধু বিজয়গাঁথা বর্ণনা করেননি, বরং ‘গঙ্গা হাইজ্যাক’, ‘শিলিগুড়ি কনফারেন্স’ কিংবা ‘বীরঙ্গনা’দের সমষ্টিগত অস্বীকৃতির মতো স্পর্শকাতর বিষয়গুলোকে সাহসের সাথে তুলে ধরেছেন। এমনকি স্বাধীনতার ‘উল্টো পিঠ’-এ থাকা ভারতীয় সেনাবাহিনীর বিতর্কিত ভ‚মিকা
কিংবা মিডিয়া সেন্সরশিপের মতো রূঢ় সত্যগুলোকেও এড়িয়ে যাওয়া হয়নি। সামরিক বুদ্ধিমত্তা, ভূ-রাজনীতি এবং যুদ্ধের মানবিক ট্র্যাজেডির এক নিপুণ সংমিশ্রণ এই গ্রন্থ। এটি সেই সব পাঠকদের জন্য এক অপরিহার্য দলিলায়ন, যারা একাত্তরকে কেবল স্লোগানে নয়, বরং সত্য, যুক্তি আর রণকৌশলের নিরিখে নতুন করে চিনতে চান।
বইয়ের তথ্য
| নাম | একাত্তর : পূর্বাপর |
|---|---|
| ইংরেজি নাম | Ekattor: Purbapor |
| লেখক | সুমন সুবহান |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| বিষয় | স্বাধীনতাপূর্ব ইতিহাস |
| আইএসবিএন | 978-984-29204-7-9 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| ভাষা | bangla |
| ISBN | 978-984-29204-7-9 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
