বসন্তের রঙ কালো
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ভালোবাসার শীতল যন্ত্রণা তারাই বোঝে যারা ভালোবেসে প্রিয় মানুষকে পায়নি কিংবা একা একা ভালোবেসেছে। ভালোবাসলে কখনো কোনো আশা রাখতে নেই। কাউকে ভালোবাসতে গেলে নিঃস্বার্থ একটা মন লাগে। যার থাকতে হয় কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা। সবাই তার প্রিয় মানুষটাকে পায় না। অনেক ক্ষেত্রে দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসা সত্ত্বেও অজানা কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
যারা ভালোবাসার মানুষটিকে পায় তারা সত্যিই ভাগ্যবান। কিন্তু না পাওয়া ভালোবাসায় যে ভালোবাসা সবচেয়ে বেশি' সেটা ক'জন বুঝতে পারে। কিছু মানুষ আছে যারা একা একা ভালোবাসে। হয়তো তারা বুঝতে পারে কিংবা জানে তার প্রিয় মানুষটি কখনোই তাকে ভালোবাসেনি আর ভালোবাসবেও না। যারা ভালোবেসেছে তারা তার প্রিয় মানুষের মুখ থেকে শুনেছে, 'আমি তোমাকে ভালোবাসি না।'
তবুও তারা ভালোবেসে গেছে যদি সে কখনো ভুল করেও কোনোদিন মুখ ফসকে বলে ওঠে "ভালোবাসি" এই আশায়।
যে ভালোবেসে কখনো
তার প্রিয় মানুষটিকে পায়নি
যাকে কেউ ভালোবেসে থেকে যায়নি
সে কোনো এক বসন্তে ফোঁটা অজানা ফুল।
আর সেই "বসন্তের রঙ কালো।"
বইয়ের তথ্য
| নাম | বসন্তের রঙ কালো |
|---|---|
| ইংরেজি নাম | Boshonter rong kalo |
| লেখক | জয় বিশ্বাস |
| প্রকাশনী | পুনশ্চ পাবলিকেশন |
| বিষয় | বাংলা কবিতা |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
