ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
কালান্তর-৫ (চব্বিশের বিপ্লব)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
২০২৪-এর জুলাই-আগস্টে দেশবিদেশের মানুষ দেখেছে নতুন এক বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ্য ছাত্রসমাজের নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কীভাবে পুরো জাতিকে এক হতে হয়। অন্যায়-অপশাসনের বিরুদ্ধে কীভাবে বীরের মতো লড়াই করে, জীবন উৎসর্গ করে বিজয় ছিনিয়ে আনতে হয়।চব্বিশের বিপ্লবের ছয় মাস পেরিয়েছে। এ সময়ে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হয়েছে আর কেমন হওয়ার কথা ছিল, সেটা অবশ্যই পর্যালোচনার দাবি রাখে।
আশা-হতাশা, সাফল্য-ব্যর্থতার মিশেলে চলছে বিপ্লব-পরবর্তী দিনগুলো। তবে আমরা হতাশ হতে চাই না, আশা নিয়েই বরং আগামীর দিকে তাকিয়ে আছি। অপেক্ষা করছি আরও একটি সোনালি ভোরের। এ জন্য বিপ্লবের তাৎপর্য যেমন ধারণ করতে হবে, তেমনি বিপ্লব যেন বেহাত না হয়, সেই বন্দোবস্তও করতে হবে। কালান্তর ম্যাগাজিনের ৫ম সংখ্যার বিষয় ‘চব্বিশের বিপ্লব’। এতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিকদিনগুলোর ঘটনাপ্রবাহ যেমন আছে, তেমনি আন্দোলনের প্রাণভোমরাদের পাশাপাশি বরেণ্য অনেক লেখক তাদের লেখায় বিপ্লব নিয়ে আলোচনা-পর্যালোচনা করেছেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, সেই ধারণাও দিয়েছেন। এ ছাড়া ঝরঝরে কিছু স্মৃতিগদ্যও আছে। সব মিলিয়ে ম্যাগাজিনটি পড়ে পাঠক অনেক কিছু যেমন জানতে পারবেন, তেমনিউত্থাল জুলাই-আগস্টের সেই ভয়ার্ত দিনগুলোতে ফিরে যাবেন কিছুক্ষণের জন্য হলেও।
বইয়ের তথ্য
| নাম | কালান্তর-৫ (চব্বিশের বিপ্লব) |
|---|---|
| ইংরেজি নাম | kalantor-5 |
| লেখক | |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| বিষয় | ইসলামী অর্থনীতি,ম্যাগাজিন |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
| পৃষ্ঠা সংখ্যা | 184 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!