অনুবাদ কবিতা

মজলিশ-ই শায়েরি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳222

৳ 37040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 148

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মাওলানা রুমি, হাফিজ শিরাজি, মীর তকি মীর ও মির্জা গালিব—ফার্সি ও উর্দু কবিতার শ্রেষ্ঠ নাম। অনেক বছর হলো তারা মারা গেছেন। কিন্তু বহুদূরের নক্ষত্রের মতো শত জোছনার মাধুরী হয়ে আজো তাদের আলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। মধুর ছন্দ আর অনিন্দ্য শব্দের মোড়কে আনন্দ ও বেদনার যে অনুভূতি লিখে গেছেন তা বইয়ের পাতা থেকে মানুষের মুখে মুখে সুর ও কথা হয়ে বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী। এর মধ্যে ভেঙে পড়েছে কত সভ্যতা, মুছে গেছে কত রাজরাজাদের নাম। যুগ-যুগান্তরে শুধু রয়ে গেছে কবি ও কবিতা। বহুকাল পেরিয়ে বহুদেশ মাড়িয়ে ইথারে ছড়িয়ে পড়েছে রুমি ও গালিব।

‎আলোচিত এই চারজন কবি প্রত্যেকেই ভিন্ন সময়ের ও ভিন্ন ভাষার। তেমনি ভিন্ন তাদের আনন্দ ও বিরহ। কিন্তু তাদের শের ও গজল পড়লে মনে হয়, তারা যেন একে অপরের সঙ্গে কথা বলছেন—প্রেম নিয়ে, খোদার সাথে মানুষের সম্পর্ক নিয়ে। এখানে আছে সৃষ্টির রূপকে স্রষ্টার প্রেমে মাতাল হওয়ার আকুতি। আছে জীবনের বহুমাত্রিক রঙ ও বিচিত্র বেদনার কথা।

‎‎সায়ীদ উসমানের অনুবাদে এই চার কবির নির্বাচিত কবিতা নিয়ে সাজানো হয়েছে ‘মজলিস-ই শায়েরি’। মাওলানা রুমি ও হাফিজ শিরাজির কবিতায় আছে প্রেমের আড়ালে বিশ্বজোড়া আধ্যাত্মিক তৃষ্ণার কথা। সাকি আর পেয়ালার রূপকে এক গভীর জীবনবোধ। এইতো হাজার বছরের পারস্য সংস্কৃতি। মীর তকি মীর ও মির্জা গালিবের কবিতায় আছে উর্দু গজলের সেই সুর, যার বেদনা গিয়ে বিঁধে পাঠকের বুকে। আছে দর্শন ও বিষাদ। আর চিরাচরিত পরিহাস।

‎গুণী অনুবাদক সায়ীদ উসমানের শৈল্পিক অনুবাদে পাঠক আনন্দ-বিহার করবেন বিশ্বসাহিত্যের কালজয়ী চার কবির ভুবনে। সমৃদ্ধ হবেন আনন্দ ও বিষাদে। দর্শন ও প্রজ্ঞায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মজলিশ-ই শায়েরি
ইংরেজি নাম Majlish-e-Shayeri
লেখক মির্জা গালিব, সায়ীদ উসমান
প্রকাশনী নোঙর প্রকাশন
বিষয় অনুবাদ কবিতা
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla
বান্ডিংhard cover
মির্জা গালিব

লেখক সম্পর্কে

মির্জা গালিব

মির্জা আসাদুল্লাহ খান গালিব ছিলেন উর্দু ও ফারসি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিক। তাঁর জন্ম ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর, ভারতের আগ্রা শহরে। অল্প বয়সেই তিনি পিতামাতাকে হারান এবং পরে দিল্লিতে বসবাস শুরু করেন।গালিব মূলত গজল রচনার জন্য বিখ্যাত। তাঁর কবিতায় প্রেম, বেদনা, দর্শন ও জীবনের গভীর চিন্তা প্রকাশ পেয়েছে। তিনি Mughal Empire-এর শেষ যুগ এবং ব্রিটিশ শাসনের সূচনালগ্নের সময় জীবিত ছিলেন, যার প্রভাব তাঁ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 222

৳ 37040% ছাড়