প্রাচীন গ্রীসের গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিশ্বের সব দেশেই গ্রীক লেখক ঈশপ একটি সুপরিচিত নাম। তার লেখা গল্পগুলো খুবই ছোট। নামবিহীন মানুষ, শেয়াল, বক, বাঘ, খরগোস ইত্যাদি হলো গল্পের চরিত্র। তবুও সারা পৃথিবী জুড়ে তার জনপ্রিয়তা। গল্পের বিষয়বস্তু এবং গল্পের ভাষা খুব সহজ সরল বলেই ছোটদের কাছে ঈশপের গল্পের আকর্ষণ।ঈশপের গল্পের মতোই প্রাচীন গ্রীসের রূপকথার আকর্ষণের প্রধান কারণ গল্পের বিষয়বস্তুর নতুনত্ব ও সহজসরল ভাষা। রাজা মিডাসের হাতের ছোঁয়ায় সব কিছু সোনাতে পরিণত হয়ে যায়। কাঠের ঘোড়ার পেটে লুকিয়ে গ্রীক সেনারা রাজপুরীতে ঢুকে যায়।প্রাচীন গ্রীসের গল্পগুলি অতি সহজেই শিশু মনকে স্পর্শ করে।ছোটদের কথা মনে রেখে কয়েকটি জনপ্রিয় গল্প দিয়ে বইটি সাজানো হল। অন্যের সাহায্য ছাড়াই ছোটরা গল্পগুলি পড়ে নিতে ও তাদের রস আস্বাদন করতে পারবে বলেই আমাদের বিশ্বাস।
বইয়ের তথ্য
| নাম | প্রাচীন গ্রীসের গল্প |
|---|---|
| ইংরেজি নাম | Prachin Greecer Golpo |
| লেখক | চুনিলাল মুখোপাধ্যায় |
| প্রকাশনী | আয়মান প্রকাশন |
| বিষয় | বয়স যখন ৪-৮ |
| আইএসবিএন | 9789849698197 |
| পৃষ্ঠা সংখ্যা | ৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!