ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

সমকালীন উপন্যাস

মেঘ মৃত্তিকার সংসার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳350

৳ 50030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একটা সংসার কি শুধু ইট, কাঠ আর দামি আসবাবে তৈরি হয়? নাকি সংসার তৈরি হয় দুটো মানুষের অপেক্ষা, অভিমান, ক্ষমা আর ফিরে আসার গল্পে? আরাফ চৌধুরীর জীবনে অর্থের অভাব ছিল না। ছিল না কোনো বিলাসিতার ঘাটতি। অথচ তার

সবচেয়ে দামি জিনিসটিই একদিন তার হাতছাড়া হয়ে গেল—তার সংসার। তিশা ভালোবাসা চেয়েছিল। আরাফও ভালোবাসত, ঠিকই। তবে কালের পরিক্রমায় ভালোবাসার সেই সংজ্ঞা তার কাছে বদলেছে, বদলেছে আরাফ নিজেও। দামি উপহার, বিলাসী

জীবন আর নিরাপদ চার দেয়ালের ভেতর সে যে সম্পর্কটাকে আগলে রাখতে চেয়েছিল, তিশার কাছে সেই চার দেয়ালই একসময় হয়ে উঠেছিল বন্দিত্বের আরেক নাম।

তারপর একদিন ভেঙে গেল সবকিছু। ভালোবাসার মানুষ দুজন হয়ে গেল দুই প্রান্তের যাত্রী। একজন হারাল তার অহংকার, আরেকজন হারাল তার নিশ্চিন্ত পৃথিবী। আর এরই মধ্যে আরাফ জড়িয়ে পড়ল কর্পোরেট জগতের ক্ষমতার খেলা, ষড়যন্ত্র আর

বিশ্বাসঘাতকতার এক অন্ধকার জালে। একে একে খসে পড়তে লাগল তার চেনা পরিচয়, নিরাপত্তা, আশ্রয়—এমনকি নিজের ওপর বিশ্বাসটুকুও। বিচ্ছেদের সেই দীর্ঘ অন্ধকারে আরাফ প্রথমবার নিজের মুখোমুখি দাঁড়াল। বুঝতে শিখল, মানুষ তার সম্পদ

দিয়ে বড় হয় না, বড় হয় তার সম্পর্ক দিয়ে। আর ঘর কখনো শুধু ইট-পাথরের হয় না; ঘর তৈরি হয় মানুষ দিয়ে। মেঘ মৃত্তিকার সংসার মূলত সেইসব মানুষের গল্প, যারা ভালোবাসে, ভুল করে, বিশ্বাসঘাতকতার শিকার হয়, হারিয়ে যায়, আবার ফিরে আসে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মেঘ মৃত্তিকার সংসার
ইংরেজি নাম Megh Mrittikar Songsar
লেখক এনামুল হক ইবনে ইউসুফ
প্রকাশনী বই অঙ্গন প্রকাশন
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ২৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
এন

লেখক সম্পর্কে

এনামুল হক ইবনে ইউসুফ

এনামুল হক ইবনে ইউসুফ সমসাময়িক বাংলা কথাসাহিত্যের এক অনন্য নাম। তিনি জীবন, সম্পর্ক ও মানবমনকে গভীর দৃষ্টিতে দেখেন এবং সেই অন্তর্দৃষ্টি প্রকাশ করেন সাহিত্যিক ভঙ্গিতে। তাঁর লেখায় পাঠক খুঁজে পান জীবনের অপ্রকাশিত কান্না, ভাঙাগড়া সংসারের টানাপোড়েন, ভালোবাসার কোমলতা এবং শূন্যতার বেদনাময় রূপ। উপন্যাস জোড়াতালির সংসার-এ তিনি পারিবারিক জীবনের জটিল টানাপোড়েন, স্মৃতি ও না-পাওয়ার দীর্ঘশ্বাসকে বাস্তব অথচ কাব্যিক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 350

৳ 50030% ছাড়