আমিই মিসির আলি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মিসির আলি খুব সাধারণ একজন মানুষ। সাধারণ এবং বিশেষত্বহীন। থাকেন একা। নিজে রেঁধে খান। রোজই এক তরকারি। চাল-ডাল এবং সবজি খিচুড়ি। রান্না তেমন ভালো হয় না, তারপরেও খুব দৃপ্তি করে খান। তাঁর গান শোনার খুব শখ ছিল। একবার কিছু টাকা পেয়ে বেশ দামি ক্যাসেট প্লেয়ার কিনেছিলেন। যেদিন কিনলেন তার পরদিনই ক্যাসেট প্লেয়ারটা চুরি হয়ে গেল। চোর কী মনে করে যেন ক্যাসেটগুলি নেয় নি। এখন মাঝে মাঝেই তাঁকে দেখা যায়Ñ ক্যাসেট হাতে নিয়ে চুপচাপ বসে আছেন। কল্পনায় গানগুলি শোনার চেষ্টা করছেন। এই সময় তিনি সামান্য মাথাও দোলান। এর থেকে মনে করা যেতে পারে কল্পনায় গানগুলি শুনে তিনি খুব আনন্দ পাচ্ছেন। আমার পরম সৌভাগ্য আমি এই সাধারণ বিশেষত্বহীন মানুষটির কিছু গল্প আপনাদের শোনাতে পেরেছি। সাধারণ মোড়কে মোড়া এমন অসাধারণ একজনের গল্প বলতে আমার কিছু সমস্যাও হয়। বারবার মনে হয়Ñ আমি মানুষটির কথা ঠিক ঠিক বলতে পারছি তো ? ভুল হচ্ছে না তো ? যে প্রগাঢ় মমতা তিনি মানুষের জন্যে লালন করেন তা খানিকটা হলেও উঠে আসছে তো ? মানুষটির প্রতি আমার নিজের শ্রদ্ধা এবং ভালোবাসা আমি কি পারছি ঠিকঠাক প্রকাশ করতে ?
বইয়ের তথ্য
| নাম | আমিই মিসির আলি |
|---|---|
| ইংরেজি নাম | Amiee Misir Ali |
| লেখক | হুমায়ূন আহমেদ |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789845027694 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০২৩ সাল |
| প্রথম প্রকাশ | ২০০০ |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| ভাষা | bangla |
| ISBN | 9789845027694 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
