অনুবাদ কবিতা

রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 24017% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইরানের সোনালি যুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ওমর খৈয়াম। তিনি একাধারে কালজয়ী কবি, অনন্য গণিতবিদ, জ্যোতির্বিদ ও দার্শনিক। গণিত আর বিজ্ঞানের কঠিন জগতের বাসিন্দা হয়েও তাঁর ভেতরে বাস করত এক অপরূপ ও সংবেদনশীল কবি-আত্মা।

আর সেই আত্মারই অবিনশ্বর প্রকাশ তাঁর বিশ্বখ্যাত কাব্যসংকলন ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’। বিজ্ঞানী ও দার্শনিকের প্রখর যৌক্তিক দৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেছেন জীবনের গতিময়তা, মানুষের সীমাবদ্ধতা আর মহাকালের অনিবার্য নিয়মকে।

চার লাইনের একেকটি ক্ষুদ্র কবিতা বা ‘রুবাই’-এর ভাঁজে ভাঁজে তিনি লুকিয়ে রেখেছেন জীবনের গভীর দর্শন, প্রেম, আনন্দ আর পরম পরিণতির রোমাঞ্চ। “মহাকালের অতল গহ্বরে মানুষের জীবন যেন এক ক্ষণস্থায়ী বুদবুদ- তাই এই ক্ষণিকের জীবনকে

ভালোবাসায় ও আনন্দে উপভোগ করাই শ্রেয়।” - এই শাশ্বত সত্যই দার্শনিক বিভায় উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর প্রতিটি চরণে। হৃদয়স্পর্শী ও মনোমুগ্ধকর এই অনুবাদ গ্রন্থটি খৈয়ামপ্রেমী যেকোনো বিদগ্ধ পাঠকের জন্য হয়ে উঠবে এক পরম তৃপ্তির খোরাক।

জীবনের শুরুর উন্মেষ থেকে শেষের অনিবার্য পরিণতি পর্যন্ত- মানুষের অস্তিত্বের সবটুকু দোলাচলকে নতুন করে আবিষ্কার করতে আজই ডুব দিন খৈয়ামের এই জাদুকরী কাব্য-জগতে। “রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ জনাব

শামসুদ্দীন আহমেদ অনূদিত রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম এর পাণ্ডুলিপিটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। দেখলাম জেরাল্ডে যা আছে এ অনুবাদে তা নেই, এ অনুবাদে যা আছে জেরাল্ডের অনুবাদে তা নেই। তবে জেরাল্ডের অনুবাদে ওমর। দর্শনের যে মস্ত ফাকি

ছিল বর্তমান অনুবাদে সে ফাকি নেই। অতি যত্ন সহকারে আরবী ফারসী শব্দ ব্যবহারে এ অনুবাদক খাটি বাংলা মাত্রাবৃত্ত ছন্দে খৈয়ামের সুফি দার্শনিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে ওমরকে নতুন করে পরিবেশন করেছেন। কোথাও কোন ফাক নেই। অনুবাদক তার

নিজের কথায় বলেছেন, “জহুরীর ছাড়পত্র বিনা/ খাটি হিরে কণ্ঠে দোলে না”। আমি সাহিত্যের জহুরী নই একজন দর্শক শ্রোতামাত্র। তাই সাদা। চোখে যা দেখেছি তাই বলেছি। সাহিত্যের জহুরীরা কেবল পারেন এর কাব্যিক ও দার্শনিক মূল্যায়ণ করতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
ইংরেজি নাম Rubaiyat-e-omar khayyam
লেখক শামসুদ্দীন আহমেদ, এডওয়ার্ড ফিটজ জেরাল্ড
প্রকাশনী প্রতিভা প্রকাশ
বিষয় অনুবাদ কবিতা
আইএসবিএন 9789849260585
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা64
ভাষাbangla
ISBN9789849260585
বান্ডিংhard cover
এড

লেখক সম্পর্কে

এডওয়ার্ড ফিটজ জেরাল্ড

অনুবাদ কবিতা বিষয়ক লেখক · প্রকাশক: প্রতিভা প্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 24017% ছাড়