স্বপ্নদেশে নবিজি ﷺ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কখনো কি প্রিয় নবিজি ﷺ-কে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষায় চোখ ভিজে গেছে? কখনো গভীর রাতে মনে হয়েছে—“ইশ! একবার যদি স্বপ্নে প্রিয় রাসুল ﷺ-কে দেখতে পেতাম!” স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-কে দেখা—একজন মুমিনের হৃদয়ের কত গভীর আকাঙ্ক্ষা,
তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই আকুলতা, এই ভালোবাসা আর এই অপূর্ণ স্বপ্নকে ঘিরেই আমাদের নতুন আয়োজন—স্বপ্নদেশে নবিজি ﷺ. যেখানে আপনি খুঁজে পাবেন স্বপ্নে প্রিয় নবিজি ﷺ-কে দেখার সৌভাগ্য, আকাঙ্ক্ষা ও আত্মিক
অনুভূতিকে ঘিরে হৃদয়ছোঁয়া আলোচনা ও ঘটনা।
বইটিতে থাকছে—
... নবিজি ﷺ-কে স্বপ্নে দেখার মাহাত্ম্য
... সাহাবায়ে কেরাম ও সালাফের স্বপ্নের কিছু হৃদয়স্পর্শী ঘটনা
... কীভাবে নবিজি ﷺ-কে স্বপ্নে দেখা যায়—সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
... নবিজিকে ﷺ স্বপ্নে দেখার সৌভাগ্য হলে করণীয় কী
... স্বপ্নে রাসূল ﷺ-কে দেখার ব্যাখ্যা
... স্বপ্ন, বাস্তবতা ও শরিয়তের দৃষ্টিভঙ্গি
... রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা ও তাঁর সঙ্গে আত্মিক সম্পর্ক গভীর করার পথনির্দেশনা
বইটির প্রতিটি ঘটনা পড়তে পড়তে হয়তো আপনার চোখ থেমে যাবে কোনো একটি লাইনে, বুক কেঁপে উঠবে কোনো একটি ঘটনায়, আর হৃদয়ের গভীর থেকে উঠে আসবে একটাই দোয়া “হে আল্লাহ! আমাকেও সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, যারা
স্বপ্নে আপনার প্রিয় হাবিব ﷺ-এর সান্নিধ্য লাভ করেছেন।‘স্বপ্নদেশে নবিজি ﷺ’ হতে পারে এমন এক উপহার, যা শুধু হাতে পৌঁছাবে না; পৌঁছে যাবে হৃদয়ের গভীরেও। হয়তো এই বইয়ের একটি ঘটনা আপনার হৃদয়ে নবিজি ﷺ-এর প্রতি ভালোবাসা
আরও বাড়িয়ে দেবে। হয়তো কোনো একটি পৃষ্ঠা আপনার চোখে অশ্রু এনে দেবে। হয়তো কোনো একটি ঘটনা আপনাকে রাতের নির্জনতায় দরুদ পড়তে পড়তে কাঁদাবে। আর হয়তো—আল্লাহ চাইলে—একদিন আপনিও সেই কাঙ্ক্ষিত স্বপ্নের কথা বলবেন আমি স্বপ্নে আমার প্রিয় নবিজি ﷺ-কে দেখেছি!
বইয়ের তথ্য
| নাম | স্বপ্নদেশে নবিজি ﷺ |
|---|---|
| ইংরেজি নাম | Shopnodeshe Nobiji ﷺ |
| লেখক | মুফতি শরিফুল ইসলাম নাঈম |
| প্রকাশনী | রাইয়ান প্রকাশন |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | paperback |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| ভাষা | bangla |
| বান্ডিং | paperback |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!