ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

আল কুরআনের তরজমা ও তাফসীর

তাফসীরুল আইম্মাহ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1400

৳ 1,64815% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 248

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অনুবাদ ও তাফসীর সংযোজন: জিয়াউর রহমান মুন্সী

কুরআন সবচেয়ে ভালো বুঝতেন কে? নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপর সাহাবিগণ। তারপর তাবিয়িগণ। ফলে, সেই সোনালি যুগের যতটা কাছাকাছি যেতে পারব, কুরআনের ততটা বিশুদ্ধ বুঝ আমরা পাব। এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই।

তাফসীরুল আইম্মাহ ঠিক এই কাজটিই করবে। আমাদেরকে পৌঁছে দেবে কুরআনের অথেনটিক ব্যাখ্যার দুয়ারে। আমরা জানি, ইসলামের প্রথম পাঁচশ বছরেই কালজয়ী তাফসীর-গ্রন্থগুলো রচিত হয়। সেগুলোর সারনির্যাস প্রতি পৃষ্ঠায় তুলে আনা ছিল বিরাট এক চ্যালেঞ্জ। আর সেই কঠিন কাজটিই আঞ্জাম দিয়েছেন শাইখ জিয়াউর রহমান মুন্সী। এই একখানি তাফসীর পড়েই আমরা হিজরির শুরুর-দিকে-রচিত প্রামাণ্য তাফসীরগুলোর সারনির্যাস পেয়ে যাব। সংকলক মহোদয় এখানে নিজের কোনো ব্যাখ্যা বা মতামত যুক্ত করেননি। বরং প্রাধান্য দিয়েছেন সালাফে সালিহীনের বক্তব্যকেই।

আলহামদুলিল্লাহ; মহান ইমামগণ যেভাবে কুরআন বুঝেছেন, সেই বোঝাপড়াই এখন এক মলাটে শোভা পাচ্ছে—আপনার হাতে!

সাবলীল অনুবাদ ও পার্শ্বটীকা : অর্থের বিশুদ্ধতা যেমন ধরে রাখা হয়েছে, তেমনি ভাষাটাও প্রাণবন্ত। এককথায় হৃদয়ছোঁয়া অনুবাদ। প্রতিটি পৃষ্ঠার অনুবাদ সাজানো হয়েছে এক অভিনব স্টাইলে—প্যারা আকারে। যখনই নতুন টপিক আসবে, ঠিক সেখানেই শুরু হবে নতুন প্যারা। এ ছাড়াও প্রতিটি প্যারার পাশেই টীকা-আকারে যুক্ত করা হয়েছে সূরার মেজর থিম, শিক্ষা ও ক্রস-রেফারেন্স।

প্রাচীন ও প্রামাণ্য তাফসীর : কুরআনের যে-সকল আয়াত বোঝার জন্য ব্যাখ্যা দরকার, সেগুলোর ব্যাখ্যা পেয়ে যাবেন এই অংশে। প্রায় দেড় লক্ষ শব্দে এখানে তুলে আনা হয়েছে প্রাচীন তাফসীরগুলোর সারনির্যাস। প্রতি পৃষ্ঠার তাফসীর শেষ করা হয়েছে প্রতি পৃষ্ঠাতেই—যেটা খুবই ইউনিক একটা ফিচার! ফলে, অনুবাদের সাথে সাথে তাফসীরটাও খুব সহজেই পড়ে ফেলা যাবে।

এ তাফসীরের ক্ষেত্রে যেসব মূলনীতি অনুসরণ করা হয়েছে :

(১) তাফসীরুল কুরআন বিল-কুরআন : কোনো আয়াতের ব্যাখ্যা যদি কুরআনের অন্য কোনো আয়াতে পাওয়া যায়, তবে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

(২) তাফসীর বিস-সুন্নাহ : কোনো আয়াতের ব্যাখ্যা হাদীসে পাওয়া গেলে, সেটাই উল্লেখ করা হয়েছে।

(৩) তাফসীরুস সাহাবাহ : কোনো আয়াতের ব্যাখ্যায় সাহাবি ও তাবিয়িগণের কোনো আছার বা মন্তব্য পাওয়া গেলে, তা যুক্ত করা হয়েছে।

(৪) তাফসীরুল আইম্মাহ : কোনো আয়াতের ব্যাখ্যা যদি প্রথম তিনটি উৎসে পাওয়া না-যায়, তখন ইমামগণের বক্তব্যের আশ্রয় নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইমাম তাবারি, ঝাজ্জাজ, বাগাবি, যামাখশারি, ইবনু আতিয়্যা আন্দালুসি ও বায়যাবি—এরকম মহান মনীষীদের তাফসীর-গ্রন্থগুলোকে প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।সূরার নামকরণ ও অর্থ : প্রতিটি সূরার নামের রহস্য উল্লেখ করার কারণে পাঠক শুরুতেই একটি বেসিক ধারণা পেয়ে যাবেন।

শানে নুযুল : কুরআন নাযিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট বা ঘটনাকে সামনে রেখে। সেসব প্রেক্ষাপট জানা থাকলে কুরআন বোঝা অনেকটা সহজ হয়। বিশুদ্ধ হাদীস ও প্রামাণ্য তাফসীরগ্রন্থ ঘেঁটে যতগুলো শানে নুযুল পাওয়া যায়, তার প্রায় সবগুলোই এ-তাফসীরে উঠে এসেছে।

ফজিলত : কুরআন মাজীদের সবগুলো সূরাই ফজিলতপূর্ণ। তবে বিশেষ কিছু সূরা ও আয়াতের রয়েছে বাড়তি ফজিলত। হাদীসের গ্রন্থগুলো থেকে এরকম প্রায় ৬০টি ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে।

ভাষাশৈলী : মানুষের জন্য কুরআনকে আল্লাহ সহজ করেছেন। তবে চিন্তাশীল পাঠকের জন্য কুরআন এক মহা-বিস্ময়ও বটে। কুরআনের ভাষা অতি উঁচুমানের—অলংকারপূর্ণ। নাহু-সরফ, বালাগাত, লুগাত—এরকম অনেকগুলো শাস্ত্রের আকরগ্রন্থ কুরআন মাজীদ। এই তাফসীরে প্রায় ৬০০ জায়গায় ‘ভাষাশৈলী’ শিরোনামে শব্দের গভীর তাৎপর্য ও উপমা-রূপকতা ব্যাখ্যা করা হয়েছে—যা পাঠককে দেবে ভিন্ন এক স্বাদ।

বিকল্প অনুবাদ : কুরআনের কিছু শব্দের রয়েছে একাধিক অর্থ। আবার, ব্যাকরণগত বিন্যাসের কারণেও কখনো একটি আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ করার সুযোগ থাকে। এমন প্রায় ৩০০টির বেশি জায়গায় ‘বিকল্প অনুবাদ’ যুক্ত করা হয়েছে। যাতে পাঠক সম্ভাব্য কোনো অর্থ থেকেই বঞ্চিত না হন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তাফসীরুল আইম্মাহ
ইংরেজি নাম Tafsirul aimmah
লেখক জিয়াউর রহমান মুন্সী
প্রকাশনী মাকতাবাতুল বায়ান
বিষয় আল কুরআনের তরজমা ও তাফসীর
পৃষ্ঠা সংখ্যা ৬২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা628
ভাষাbangla
বান্ডিংhard cover
জি

অনুবাদক সম্পর্কে

জিয়াউর রহমান মুন্সী

শাইখ জিয়াউর রহমান মুন্সী (হাফিজাহুল্লাহ)। জন্ম ১৯৮৪ সালে, কুমিল্লায়। পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত তিনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। তারপর হিফজুল কুরআন সম্পন্ন করে নানুপুর মাদরাসা থেকে কওমি নেসাবের বিভিন্ন স্তর অতিক্রম করেন। পরবর্তী সময়ে তিনি পড়াশোনা করেন তামিরুল মিল্লাত মাদরাসায়। আলিম পরীক্ষায় সম্মিলিত মেধা-তালিকায় ২য় স্থান, ফাজিল পরীক্ষায় ১৪তম স্থান অর্জন-সহ ঢাকা বিশ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,400

৳ 1,64815% ছাড়