মুক্তিযুদ্ধে নারী

একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1000

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নারী মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতার বয়ান নিয়ে রচিত একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি গ্রন্থটিতে বাংলাদেশের বিয়াল্লিশজন নারীর স্মৃতিকথা সংকলিত হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ '৭১-এর কেন্দ্রীয় নারী কমিটির

উদ্যোগে সংকলিত এই গ্রন্থটির সম্পাদনা করেছেন ঝর্না রহমান। একাত্তরের মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ হলেও নারী মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কিত তথ্য ও ঘটনাপঞ্জি পরিপূর্ণভাবে আজও সংরক্ষিত হয়নি। দেরিতে হলেও

এই গ্রন্থটিতে সেই অনালোকিত অধ্যায়ের অনেকটাই আলোকিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে গেলে নারী মুক্তিযোদ্ধাদের অবদানকে বাদ দিলে চলবে না। এ বইটিতে নারী মুক্তিযোদ্ধাদের কাজের ধরন, সমস্যা, প্রতিবন্ধকতা, সাহসিকতা ইত্যাদি মিলিয়ে প্রকৃত প্রতিকৃতি প্রতিফলিত হয়েছে। জনযুদ্ধে অংশ

নেওয়া সব শ্রেণির মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশের নারীরাও যে অসামান্য দেশপ্রেম ও বীরত্বের স্বাক্ষর রেখেছেন, তার পূর্ণাঙ্গ ইতিহাস আজও লেখা হয়নি। এ বই হয়তো সে অভাব অনেকটাই পূরণ করবে। সে অর্থে গ্রন্থটি হতে পারে ইতিহাসের

একটি জীবন্ত দলিল। গ্রন্থে বর্ণিত নারী মুক্তিযোদ্ধারা শুধু ইতিহাসের অংশই নন, তাঁরা ইতিহাস গড়েছেন। এ বইয়ের পাতায় পাতায় পাঠক পাবেন মহাকালের প্রেক্ষায় জেগে থাকা একাত্তরের যুদ্ধদিনের ছবি। পাবেন প্রতি মুহূর্তে শঙ্কায় সংকটে অনিশ্চয়তায় ভরা তৎকালীন গণমানুষের দুঃসহ জীবনচিত্র।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি
ইংরেজি নাম Ekattorer Durnibar Nari Muktijoddha O Dushshoho Smriti
লেখক ঝর্না রহমান
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় মুক্তিযুদ্ধে নারী
আইএসবিএন 9789849951735
পৃষ্ঠা সংখ্যা ৪৩২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
ঝর্না রহমান

লেখক সম্পর্কে

ঝর্না রহমান

চল্লিশ বছর ধরে লেখালেখির সাথে যুক্ত আছেন। ১৯৮০ সনে বাংলাদেশ পরিষদ আয়োজিত একুশে সাহিত্য প্রতিযোগিতায় ছোটগল্পে জাতীয় পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে সাহিত্যক্ষেত্রে তাঁর আত্মপ্রকাশ। গল্প উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, নাটক, কবিতা, ভ্রমণ-শিশুসাহিত্য, সবক্ষেত্রেই তাঁর বিচরণ। গল্পকার হিসেবে বিশেষভাবে পরিচিত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৬০টি। পেশাগত জীবনে তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,000