ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৫টি পাতা পড়ে দেখুন
রহমানের বান্দা : পরিচয় ও বৈশিষ্ট্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে তাঁর নেক বান্দাদের এমন কিছু গুণাবলি উল্লেখ করেছেন, যেগুলো আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত পছন্দ করেন। যেগুলো অর্জন করা একজন মুমিনের জন্য অপরিহার্য। এবং যেগুলো ব্যতিরেকে না তার দুনিয়া শোধরাতে পারে, না তার আখেরাত সাফল্যমণ্ডিত হতে পারে।
কুরআনুল কারীমের সেই স্থানগুলোর মধ্য থেকে একটি বিশেষ স্থান হলো সূরা ফুরকানের শেষ রুকু। যেখানে আল্লাহ তাআলা عِبَادُ الرَّحْمٰنِ – ‘রহমানের বান্দাগণ’ শিরোনামে তাঁর প্রিয় বান্দাদের গুণাবলি বর্ণনা করেছেন।…
আল্লাহ তাআলা বলেছেন, ‘রহমানের বান্দাগণ’ তারা…।
কারা তারা? তাদের বৈশিষ্ট্য পরবর্তী আয়াতগুলোতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। কিন্তু শুধু এই শিরোনামই এক গভীর বার্তা বহন করে। তা হলো, তাদের মূল ও প্রধান গুণ, যা আল্লাহ জাল্লা জালালুহুর নিকট সর্বাধিক প্রিয় এবং যা তাদের পরিচয়ের এক বিশেষ অলংকাররূপে বর্ণিত হয়েছে, তা হলো-‘আবদিয়াত’ বা ‘বন্দেগি’।
বইয়ের তথ্য
| নাম | রহমানের বান্দা : পরিচয় ও বৈশিষ্ট্য |
|---|---|
| ইংরেজি নাম | rohmaner banda porichoy o boishishtyo |
| লেখক | শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী |
| প্রকাশনী | মাকতাবাতুল আশরাফ |
| বিষয় | আত্ম-উন্নয়ন ও মোটিভেশন |
| আইএসবিএন | 9789843955357 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
