নাস্তিক বন্ধুর সংঙ্গে সংলাপ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একজন বিশ্বাসী আর একজন নাস্তিক—দুই বন্ধু। তাদের মধ্যে চলে এক নির্দ্বিধ সংলাপ। ফ্রান্স-ফেরত বিজ্ঞানমনস্ক সেই নাস্তিক বন্ধুর সঙ্গে উনিশটি সংলাপে এমনভাবে বুঁদ হয়ে যেতে হয় যে, পড়তে বসলে শেষ না করে উঠা কঠিন।
স্রষ্টার অস্তিত্ব, সৃষ্টির রহস্য, বিবর্তনবাদ, নারীর প্রতি ধর্মের দৃষ্টিভঙ্গি, দাসপ্রথার দায়, মৃত্যু ও পরকাল—এমনকি 'ধর্ম কি গরিবের আফিম'—কোনো প্রশ্নই লেখক এড়িয়ে যাননি। প্রতিটি কোশ্চেনকে আধুনিক বিজ্ঞানের ভাষায় ব্যবচ্ছেদ করা হয়েছে নিখুঁতভাবে।
লেখক এখানে তর্কযুদ্ধে কাউকে পরাস্ত করতে বসেননি; বরং বোঝাপড়াই বইয়ের মূল প্রাণ। আধুনিক বিজ্ঞান, অকাট্য যুক্তি আর উম্মাহর প্রতি একজন দাঈর গভীর মমতা—এই তিনটিকে একসূত্রে গেঁথে শৈল্পিকভাবে এগিয়েছে পুরো আলোচনা।
বইটির লেখক ড. মোস্তফা মাহমুদ—মিশরের বরেণ্য চিকিৎসক, দার্শনিক ও সাহিত্যিক। তিনি নিজে একসময় সংশয়ের অন্ধকারে নিমজ্জিত ছিলেন; দীর্ঘ পথ পেরিয়ে ফিরে এসেছেন বিশ্বাসের আলোয়। তাই তার কলম একাধারে প্রাজ্ঞ বিদ্বানের এবং একনিষ্ঠ সত্যসন্ধানীর।
যেসব প্রশ্ন মনে জাগে কিন্তু উচ্চারণে আনা যায় না, এই বই অত্যন্ত সাহসের সঙ্গে সেই প্রশ্নগুলোরই মুখোমুখি হয়।
বইয়ের তথ্য
| নাম | নাস্তিক বন্ধুর সংঙ্গে সংলাপ |
|---|---|
| ইংরেজি নাম | Nastik Bondhur Shonge Shonglap |
| লেখক | দেলাওয়ার আদনান, ড. মুস্তফা মাহমুদ |
| প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
| বিষয় | ঈমান আক্বিদা ও বিশ্বাস |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!