কানাগলির মানুষেরা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ঢাকার একটি মেসে ঠাঁই নেয়া কয়েকজন মানুষের জীবন, মেসটির মতোই, একটি কানাগলিতে স্থির হয়ে থাকে। সেই কানাগলি থেকে তারা বেরোতে চায়, কিছুদিন থাকেও বাইরে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ফিরে আসতে হয় তার গন্তব্যরুদ্ধ ভূগোলে। তাদের কি তাহলে উদ্ধার নেই, পরিত্রাণ নেই ? লেখক নিজেও এক চরিত্র। লেখকের বিশ্বাস তারই সৃষ্টি চরিত্রগুলিকে তিনি কানাগলির কব্জা থেকে বের করে জীবনের রাজপথে রেখে আসতে পারবেন। কিন্তু তিনি কি সত্যিই পারেন ত্রাতার ভূমিকায় নামতে ? নাকি তার সবজান্তা অবস্থানটাকে বিদ্রƒপ করে কাহিনিটি চলে তার নিজস্ব, পূর্ব-নির্ধারিত গন্তব্যে, যে গন্তব্য আসলে কোনো গন্তব্য নয় ? তিনি কি প্রকৃতই সবজান্তা, নাকি চরিত্ররা বেড়ে ওঠে, থমকে যায় অথবা লিপ্ত হয় কোনো আন্তঃসম্পর্কে যার পুরো হদিস তার পক্ষেও করা সম্ভব হয় না ? কানাগলিটি কি খণ্ডিত কোনো জীবনের নাম, নাকি পুরো জীবনের একটি প্রতিরূপ ? এসব প্রশ্ন উপন্যাসটির শুরু থেকেই দেখা দিতে থাকে, এবং এদের উত্তর খুঁজতে গিয়ে উপন্যাসটি একটি জড়ানো পটের মতো একটি-একটি করে ছবি তুলে ধরতে থাকে জটিল, দ্বন্দ্বমান এবং হাসি-আনন্দের অনেক ঘটনার এবং অভিজ্ঞতার, যার যোগফল নগরে-সমর্পিত আমাদের অনিকেত এবং নিরালম্ব জীবন।
বইয়ের তথ্য
| নাম | কানাগলির মানুষেরা |
|---|---|
| ইংরেজি নাম | Kanagolir Manushera |
| লেখক | সৈয়দ মনজুরুল ইসলাম |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9848685219 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০০৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 152 |
| ভাষা | bangla |
| ISBN | 9848685219 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
