আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা

ফিতরাত যেখানে ইসলাম অনন্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳210

৳ 28025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আধুনিক সভ্যতার এর শুরু থেকেই প্রথাসম্মত ধর্মের বিরোধী। ধর্মকে সে একেকভাবে দেখার চেষ্টা করেছে। একেক নামে তাকে আখ্যায়িত করেছে। কখনও বলেছে ধর্ম দুর্বলদের আশ্রয়, শক্তিশালীদের জন্য ধর্ম নয়। কখনও বলেছে ধর্ম মানব-বিকাশের অপূর্ণাঙ্গ স্তরের অবশিষ্টাংশ, তাই আধুনিক যুগে যেখানে মানুষের বিকাশ পূর্ণাঙ্গ হয়ে গেছে তখন আর ধর্মের প্রয়োজন নেই। কখনও বলেছে ধর্ম পুরোটাই নাকি মানুষের বানানো। আবার কখনও বলেছে ধর্ম একপ্রকার মানসিক বিকার। নানাভাবে ধর্মকে অবমূল্যায়ন এই আধুনিক সভ্যতা করেছে।

এতে করে কি ধর্মের প্রতি, তুরীয় সত্তাকে জানার প্রতি, সেই মহিয়ান সত্তার কাছে নিজেকে সঁপে দেওয়ার প্রতি মানুষের যেই ঝোঁক, যেই টান বা আকর্ষণ—তাকে বদলে ফেলা গেছে? মানুষের আদিস্বভাব পরিবর্তন করা কি সম্ভব হয়েছে? না। মানুষের এই স্বভাব অমোঘ। এর টান অমোচনীয়। এটা মোটেও রূপকথার গল্প কিংবা অপূর্ণাঙ্গ বিকাশজনিত মনোব্যাধি নয় বরং মানুষের স্বভাবের বহিঃপ্রকাশ। কাউকে না কাউকে সে নিজের চাইতে বড়, উত্তম, মহান, সর্বশক্তিমান বলে মানতে চায়। তাঁর কাছে সমর্পিত হতে চায়। তাঁর সামনে মাথা ঝুঁকিয়ে দিতে চায়।

ইসলাম মানুষের এই স্বভাবটিকেই বলে ফিতরাত। এই ফিতরাত মানুষের আদিম স্বভাব। তাকে এভাবেই সৃষ্টি করা হয়েছে। তার সৃষ্টির মূল কাঁচামাল এটাই। রূহানী জগতে এই সাক্ষ্য দিয়েই সে পৃথিবীতে আগমণ করেছে। সেই সাক্ষ্যের ছাপ সে বহন করে চলেছে রাতদিন। অহর্নিশ তা চেষ্টা করছে নিজেকে ব্যক্ত করার। প্রকাশিত করার। এই ফিতরাত তাঁর প্রকৃত উৎস খুঁজে বেড়াচ্ছে অবিরত। এ যেন এক অস্তিত্বতাত্ত্বিক (existential) যাত্রা। এক বিশাল মহাসাগর। যাতে প্রত্যেকটি মানুষকেই গা ভাসাতে হয়। খুঁজে নিতে হয় নিজের চরম গন্তব্য, জীবনের পরমার্থ।

ফিতরাত কি? কেন তা জরুরী, বিশেষত আধুনিক যুগে এসে? কীভাবে তা ইসলামী বিশ্ববীক্ষার একেবারে মৌলিক উপাদানের মর্যাদা লাভ করলো? আর এর প্রভাবই-তা কতদূর বিস্তৃত? এ ধরণের নানা প্রশ্নের জবাব মিলবে এ বইটিতে ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফিতরাত যেখানে ইসলাম অনন্য
ইংরেজি নাম Fitrat Jekhane Islam Ononno
লেখক ডা. ইয়াসিন মোহামেদ
প্রকাশনী ওয়াটারমার্ক পাবলিকেশন
বিষয় আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
ডা

লেখক সম্পর্কে

ডা. ইয়াসিন মোহামেদ

আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা বিষয়ক লেখক · প্রকাশক: ওয়াটারমার্ক পাবলিকেশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 210

৳ 28025% ছাড়