ওয়েব ডিজাইন টুলস ও সফটওয়্যার

মাস্টারিং জুমলা সাইট বিল্ডিং

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভূমিকা

১৯৯৯ সালে আমার প্রথম বই ওয়েব পাবলিশিং প্রকাশিত হয়েছিল। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ক্যাসকেডিং স্টাই শীট, জাভাস্ক্রিপ্ট ইত্যাদির সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে সেই বই লিখেছিলাম। অনেকে সেটি পড়ে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখেছেন। তখনকার দিনে সেটিই ছিল ওয়েবে কিছু প্রকাশ করার পদ্ধতি। কিন্তু আজকের দিনে কাউকে যদি বলা হয় বড় কোনো কোম্পানির সাইট ডিজাইন করতে- তাহলে, আমি নিশ্চিত, সে কেবল এইচটিএমএল ব্যবহার করে সেই সাইট তৈরি করতে যাবে না। কারণ এখনকার সাইট তৈরির প্রযুক্তিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস তার অন্যতম। আর এই কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অন্যতম হলো জুমলা!

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে জুমলা ব্যাপক জনপ্রিয়। এটি দিয়ে প্রায় সব ধরনের সাইট তৈরি করা যায়। এটি ওপেন সোর্স এবং ফ্রি। তাই ব্যয়সাশ্রয়ী, এবং কার্যকর। বাংলাদেশেও জুমলা

ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

জুমলা বিষয়ে এই পুস্তক মূলত জুমলা'র প্রারম্ভিক ব্যবহারকারীদের জন্য। কম্পিউটার ব্যবহার করতে জানে এমন কেউ এই পুস্তক পাঠ করে জুমলা দিয়ে সহজেই তার প্রয়োজনমতো ওয়েব সাইট তৈরি করতে সক্ষম হবেন। পুরো সাইট তৈরির বিভিন্ন বিষয়, যেমন জুমলা ইনস্টলেশন, কনফিগারেশন, কনটেন্ট ব্যবস্থাপনা, মড্যুল ও প্লাগইন ব্যবস্থাপনা, ইত্যাদি আলোচনা করা হয়েছে পুস্তকের প্রথমেই। এরপর টেমপ্লেট ব্যবস্থাপনা ও বহুভাষী সাইট তৈরির পদ্ধতি দেখানো হয়েছে। বইয়ের পরের অংশে রয়েছে- জুমলা পরিবর্ধন। বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে জুমলা সাইটে কীভাবে বিভিন্ন ফিচার যোগ করা যায় তা দেখানো হয়েছে বাকি অধ্যায়গুলোতে। এভাবে ধাপে ধাপে ওয়েব সাইট তৈরির বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে- যা অনুসরণ করে পাঠক ওয়েব সাইট তৈরির বিভিন্ন কৌশল সহজেই রপ্ত করতে পারবেন।

জুমলা টেমপ্লেট ডিজাইন এবং এক্সটেনশন (কম্পোনেন্ট, মড্যুল, প্লাগইন) ডেভেলপমেন্ট সম্পর্কে এ পুস্তকে কিছু আলোচনা করা হয়নি। এসব করতে অগ্রসর পিএইচপি জ্ঞান প্রয়োজন হবে। তেমন পাঠকদের জন্য শীঘ্রই আরেকটি পুস্তক রচনার আগ্রহ রইল।

আশা করি মাস্টারিং জুমলা সাইট বিল্ডিং বইটি পাঠকবর্গের চাহিদা পূরণে সমর্থ হবে। বইটির উন্নয়নে পাঠকদের যেকোনো মতামত সাদরে গৃহীত হবে।

সুহৃদ সরকার

১৬ ডিসেম্বর ২০১১

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মাস্টারিং জুমলা সাইট বিল্ডিং
ইংরেজি নাম mastering joomla side building
লেখক সুহৃদ সরকার
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় ওয়েব ডিজাইন টুলস ও সফটওয়্যার
পৃষ্ঠা সংখ্যা ৫৫৭
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০১২
পৃষ্ঠা সংখ্যা557
ভাষাbangla
বান্ডিংpaperback
সুহৃদ সরকার

লেখক সম্পর্কে

সুহৃদ সরকার

সুহৃদ সরকার, জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও অনুবাদক। লেখালেখির আগ্রহ ছোটবেলা থেকেই, প্রথম লেখা ছাপা হয় শিশু পত্রিকায়, ১৯৮৫ সালে। তারপর লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ। ধর্ম-বিজ্ঞান-দর্শন থেকে সাহিত্য-সংস্কৃতি-শিল্প সববিষয়েই তার সমান আগ্রহ। পড়াশোনা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিঙে, জাহাজেও ছিলেন বছর দুয়েক। কম্পিউটার নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং বিষয়ে লিখেছেন দুডজন বই, যার কয়েকটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়