আত্মজীবনী

মাওলানা মওদূদীর অন্দরমহল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳113

৳ 15025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 37

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বালাকোটে উপমহাদেশের মুসলমানদের ভুলুষ্ঠিত পতাকা প্রায় একশ বছর পর ফের তুলে ধরতে এগিয়ে এলেন হায়দ্রাবাদের এক সাহসী যুবক। তাঁর মুখচ্ছবিতে জ্ঞান ও প্রজ্ঞার এক অনির্বচনীয় দীপ্তি, ললাটে চিন্তার স্বর্ণাভ আভা। অন্তরজুড়ে একটাই পেরেশানি—ভারতবর্ষের মুসলমানদের জাগাতে হবে, প্রস্তুত করে তুলতে হবে এক অনাগত বিপ্লবের জন্য।

রাতের পর রাত মগ্ন হয়ে থাকেন তিনি বইয়ের স্তূপের সামনে। কুরআন, হাদিস, ইতিহাস, সভ্যতা, রাজনীতি ও দর্শনের পাতা উলটাতে উলটাতে খুঁজে ফেরেন মুক্তির পথরেখা। সময় তাঁকে ধেয়ে নিয়ে চলে দিল্লি থেকে ভূপাল, পাঠানকোট থেকে লাহোর।

এই যুবকের নাম সাইয়েদ আবুল আ'লা মওদূদী। গত প্রায় এক শতাব্দী ধরে তাঁকে ঘিরে চলছে প্রবল প্রশংসা ও তীক্ষ্ণ সমালোচনা। কারও কাছে তিনি একজন দূরদর্শী মুজাদ্দিদ, ইসলামি পুনর্জাগরণের অন্যতম প্রধান স্থপতি; আবার কারও কাছে বিতর্কিত এক চিন্তক। এতৎসত্ত্বেও উপমহাদেশের ইসলামি চিন্তা, রাজনীতি ও দাওয়াহর ইতিহাসে তিনি এক অনিবার্য অধ্যায়। সময় যত গড়াচ্ছে, ততই প্রাসঙ্গিক হয়ে উঠছেন তিনি। তাঁকে ঘিরে আলোচনা তুঙ্গ স্পর্শ করছে প্রতিনিয়ত। বাড়ছে তাঁর প্রতি মানুষের কৌতূহল।

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন তিনি, কেমন ছিল তাঁর অন্দরমহলের পরিবেশ, কীভাবে একটি পরিবার দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়ে পাড়ি দিয়েছিল একের পর এক বিপদের মরুভূমি; সেই অধ্যায়ের নিবিড় অনুসন্ধানই ‘মাওলানা মওদূদীর অন্দরমহল’।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মাওলানা মওদূদীর অন্দরমহল
ইংরেজি নাম Maulana Maududir Ondormohol
লেখক লাবিব আহসান
প্রকাশনী প্রচ্ছদ প্রকাশন
বিষয় আত্মজীবনী
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৬
লা

লেখক সম্পর্কে

লাবিব আহসান

আত্মজীবনী বিষয়ক লেখক · প্রকাশক: প্রচ্ছদ প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 113

৳ 15025% ছাড়