উপমহাদেশে গণিতের ইতিহাস, ইতিহাসের গণিত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
পৃথিবীর ইতিহাসে জ্ঞানের অন্যান্য শাখার মতই গণিতের বিকাশে অবদান রেখেছে বিভিন্ন সভ্যতার, বিভিন্ন সময়ের মানুষ। আমরা প্রাচীন সময়ের যতগুলো বড় বড় সভ্যতার কথা জানি- মিশর, ব্যবিলন, চীন, কিংবা ভারত- তাদের সকলেই নিজেদের মত করে বুঝতে শিখেছে তাদের আশেপাশের জগতটাকে। রাতের আকাশে তারাদের গতিপ্রকৃতি বোঝা, ঋতু পরিবর্তনের চক্রকে অনুধাবন করা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিমাপ করার মত কাজগুলো ঠিকঠাক করতে না পারলে নিশ্চয়ই সুবিশাল পরিসরের সেই সভ্যতাগুলো শত শত বছর ধরে টিকে থাকতে পারতো না। আসমুদ্রহিমাচলবিস্তৃত ভারতীয় উপমহাদেশে বেড়ে ওঠা সভ্যতায় গণিতের ধারণা ও ভাবনা কেমন করে বিকশিত হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা আধুনিক গণিতের বিকাশে কী অবদান রেখেছেন- সেই ইতিহাসের খোঁজ করার চেষ্টা করা হয়েছে এই বইতে। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর বৈদিক সভ্যতায় জ্যামিতির মৌলিক ধারণা থেকে শুরু করে ষোল শতকের দক্ষিণ ভারতে অসীম ধারার বিকাশ- এই দুই হাজার বছরের গণিতের ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে এই বইতে। তবে দিন-তারিখের বিবরণী নয়, এই ইতিহাস আলোচিত হয়েছে গণিতের ধারণাকে কেন্দ্র করে, তুলে ধরা হয়েছে আনুষঙ্গিক সামাজিক প্রেক্ষাপট আর গাণিতিক অনুজ্ঞার বিস্তারিত বিবরণ।
বইয়ের তথ্য
| নাম | উপমহাদেশে গণিতের ইতিহাস, ইতিহাসের গণিত |
|---|---|
| ইংরেজি নাম | Upomohadeshe Goniter Itihash, Itihasher Gonit |
| লেখক | অভীক রায় |
| প্রকাশনী | অনুপম প্রকাশনী |
| বিষয় | বিজ্ঞান ও গণিত |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
