ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

সমকালীন উপন্যাস

বুকের ভেতর এক ফালি রোদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳130

৳ 17526% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আফজল সাহেব আর সহ্য করতে পারলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে এসে কড়া গলায় বললেন, "আপনারা সবাই যান আমার বাড়ি থেকে। আমার মেয়ের বিচার আমি করব। আপনাদের এত মাথা ঘামাতে হবে না। যান এখান থেকে, যান!"

মানুষজন গজগজ করতে করতে উঠে দাঁড়াল। "হ, মাইয়া আকাম করব, আর বাপ আইছে তারে বাঁচাইতে। দেখমুনে সমাজ ক্যামনে মানে!"

সবাই চলে যাওয়ার পর উঠোনটা আবার শান্ত হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। চারদিকে ঝিঁঝিঁ পোকা ডাকছে।

আফজল সাহেব পিঁড়িতে বসা মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আলতো করে কাঁধে হাত রেখে ডাকলেন, ​"মা রে..." তার গলাটা ধরে এল। মেহেবুবা বাবার দিকে তাকাল না। সে আকাশের দিকে তাকিয়ে রইল। মিলি আর বিলি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে

ভয়ে ভয়ে মাকে দেখছে। তারা কিছুই বুঝতে পারছে না। তারা শুধু বুঝতে পারছে, তাদের মায়ের সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। মেহেবুবা তার পেটের ওপর হাত রাখল। এই পেটের ভেতর একটু একটু করে বড় হচ্ছে একটা অবাঞ্ছিত প্রাণ। যে প্রাণের

কোনো বাবা নেই, কোনো পরিচয় নেই, কোনো ভবিষ্যৎ নেই। এই বাচ্চাটাকে সে কী বলে ডাকবে? শেখ সাঈদের ছেলে? নাকি সমাজের চোখে নিজের কলঙ্ক?

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বুকের ভেতর এক ফালি রোদ
ইংরেজি নাম Buker Bhetor Ek Fali Rod
লেখক মনজুর সা’দ
প্রকাশনী হসন্ত প্রকাশন
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৬
মনজুর সা’দ

লেখক সম্পর্কে

মনজুর সা’দ

জন্ম: ৩রা জানুয়ারি ১৯৯৯, শেরপুরে। বড় হয়েছেন ঢাকা শহরে। বেশ কয়েকটি বছর রাজধানী ঢাকার স্বনামধন্য দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় অধ্যয়ন করেছেন। সেখানেই তাঁর লেখালেখির হাতেখড়ি। জামিয়া আরাবিয়া বাইতুস সালাম থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছেন এবং উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. থেকে আদব সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকার একটি স্বনা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 130

৳ 17526% ছাড়