কুরআনের আয়নায় রাসূলের ছবি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাগমনের ঘটনা পৃথিবীতে হঠাৎ বা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেনি। আসমানি কিতাববারী তথা ইহুদি ও খ্রিষ্টানরা কয়েক শতাব্দী ধরে (শেষনবির আগমনের) 'প্রতিশ্রুতি' বাস্তবায়নের অপেক্ষায় ছিল। মহাগ্রন্থ আল-কুরআনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের জন্য জাতির পিতা ইবরাহিম আ.-এর দোয়া স্পষ্টভাবে বর্ণিত আছে। দোয়াটি মূলত শুধু এককভাবে ইবরাহিম আ.-এর নয়। এটি একটি বরকতময় সময়ে ও একটি বরকতময় জায়গায় দুজন পুণ্যাত্মার মুখ থেকে একযোগে নিঃসৃত হয়েছিল। এতে ইবরাহিম আ.-এর সঙ্গে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলও শরিক ছিলেন।
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَعِيل
"এবং (স্মরণ করুন সেই সময়ের কথা) যখন ইবরাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত স্থাপন করছিলেন"।
জায়গা এত পবিত্র যে, কাবা শরিফের ভূমি। সময় এত বরকতময় যে, স্বয়ং কাবা শরিফ নির্মাণের সময়। প্রার্থনাকারী আল্লাহর সর্বাধিক প্রিয় ও নির্বাচিত দুই ব্যক্তি। সর্বপ্রথম তারা তাদের এ খেদমত কবুলের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেছিলেন,
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيم
"হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এ কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ"।
অতঃপর তারা আল্লাহর দরবারে আকুতি জানান, হে আল্লাহ! আমাদের আরও বেশি আপনার আনুগত্য ও অনুসরণের তাওফিক দান করুন।
সুরা বাকারা, আয়াত। ১২৭
বইয়ের তথ্য
| নাম | কুরআনের আয়নায় রাসূলের ছবি |
|---|---|
| ইংরেজি নাম | Quraner Aynay Rasul-er Chobi |
| লেখক | মাওলানা আব্দুল মাজীদ |
| প্রকাশনী | মাকতাবাতুল খিদমাহ |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!