ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন
ইমাম আহমাদ ইবনে হাম্বল : জীবন দর্শন ও সময়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এই গ্রন্থে ইমাম আহমাদের জীবন ও কর্মকে বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। তাঁর শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের বিভিন্ন পর্যায়ের বর্ণনার পাশাপাশি হাদিস ও ফিকহে তাঁর অসাধারণ নেতৃত্ব আলোচিত হয়েছে। সত্যের পথে অবিচল থাকার কারণে তিনি যে বহু পরীক্ষা, নির্যাতন ও বিপদের সম্মুখীন হয়েছিলেন, তাও এতে স্থান পেয়েছে। এ গ্রন্থে তাঁর যুগের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ, সমকালীন আলেমদের মতপার্থক্য এবং শাসকদের হস্তক্ষেপের প্রচেষ্টার কথাও আলোচনা করা হয়েছে। এরপর উসূলুদ্দীন বিষয়ে তাঁর মতামত, সুন্নতে নববীর প্রচার-প্রসারে তাঁর আত্মত্যাগ এবং মুসনাদে আহমাদের মতো মহাগ্রন্থ সংকলনের কথা তুলে ধরা হয়েছে। হাম্বলি ফিকহের ভিত্তি, উৎস, বর্ণনার পদ্ধতি, সত্যতা ও নির্ভরযোগ্যতা ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি এই মাযহাবের বিকাশ, মাসআলা নির্ণয়ের নীতিমালা এবং যুগে যুগে এর অগ্রগতির ইতিহাসও সংক্ষেপে উপস্থাপিত হয়েছে।
এই গ্রন্থটি ইমাম আহমাদ ইবনে হাম্বল সম্পর্কে যেকোনো আগ্রহী পাঠকের আগ্রহ মেটাবে বলে বিশ্বাস করি।
বইয়ের তথ্য
| নাম | ইমাম আহমাদ ইবনে হাম্বল : জীবন দর্শন ও সময় |
|---|---|
| ইংরেজি নাম | Imam Ahmad Ibne Hanbal: Jibon Dor shon O Shomoy |
| লেখক | মুফতি শরিফুল ইসলাম নাঈম |
| প্রকাশনী | ইলহাম |
| বিষয় | মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!