ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ

সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳394

৳ 48018% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 86

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশের মুক্তিসংগ্রাম শুরু হয়েছিল নিয়মতান্ত্রিক পথেই। তবে চূড়ান্তপর্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটে, আসে স্বাধীনতা। লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও তাঁর সতীর্থরা ষাটের দশকের শুরুতে পাকিস্তানি সেনাছাউনিতে বসে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, করেছিলেন বিদ্রোহের পরিকল্পনা। সেই পরিকল্পনায় সম্পৃক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ কিছু বাঙালি রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তা। এর ফলে তাঁদের ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’য় অভিযুক্ত হতে হয়। তাঁরা সফল হননি সত্য। তবে তাঁদের দেখানো পথেই একাত্তরে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করেছেন; সেনাছাউনি থেকে অস্ত্র হাতে বেরিয়ে জনতার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। সেনা-বিদ্রোহের পরিকল্পনা বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে একটি অনন্য অধ্যায়। মূলধারার ইতিহাসবিদদের কাছে তা যথাযথ গুরুত্ব পায়নি। কোনো কোনো ইতিহাস রচয়িতা ঘটনাটি এড়িয়ে গেছেন। কেউ বা আগরতলা মামলাকে দেখেছেন কেবল পাকিস্তানি শাসকগোষ্ঠীর কারসাজি হিসেবে। এর আড়ালের সত্য অনুসন্ধানে সচেষ্ট হয়েছেন মুক্তিযোদ্ধা ও গবেষক আবু সাঈদ খান। এই বইয়ে তিনি কিছু অপ্রকাশিত তথ্যও তুলে ধরেছেন। পাশাপাশি এসব স্বাধীনতা-সংগ্রামীর জীবনবৃত্তান্ত, একাত্তরে তাঁদের অবস্থান এবং স্বাধীনতা-উত্তর ভূমিকার ওপরও আলোকপাত করেছেন। এ বই মুক্তিসংগ্রামের ইতিহাসে নতুন সংযোজন, পাঠকদের সামনে যা ইতিহাসের অনালোকিত ও অনালোচিত অধ্যায় তুলে ধরেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা
ইংরেজি নাম Senachhaunite Muktisangram O Agartala Mamla
লেখক আবু সাঈদ খান
প্রকাশনী বাতিঘর
বিষয় ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গবেষণা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849699569
পৃষ্ঠা সংখ্যা ২০৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
আবু সাঈদ খান

লেখক সম্পর্কে

আবু সাঈদ খান

Abu Sayed Khan- মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। জন্ম : ১ ফেব্রুয়ারি ১৯৫২। মা : রিজিয়া খান, বাবা : আবদুর রশীদ খান। জন্মস্থান : বিভাগদী, ফরিদপুর। পেশা : সাংবাদিকতা। প্রকাশিত গ্রন্থ : বিকল্প চিন্তা বিকল্প রাজনীতি, উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ, ভাষার লড়াই, মুক্তিযুদ্ধে ফরিদপুর, মুক্তিযুদ্ধের দলিলপত্র : ফরিদপুর (সম্পাদনা), রাজনীতির কালাকাল, স্লোগানে স্লে­াগানে রাজনীতি, জাপানদর্শ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 394

৳ 48018% ছাড়