ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

কোরআন বিষয়ক আলোচনা

আল-কুরআনের বিজ্ঞানকণিকা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳160

৳ 20020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল-কুরআন হচ্ছে আল্লাহ'র বাণী। আল্লাহর বাণী পৃথিবীর সবার জন্য, তাই আল-কুরআন সবার জন্য। কুরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, তবে এর মধ্যে বিজ্ঞানের অনেক কথা আছে। বিজ্ঞান নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণা আল-কুরআনের আলোচ্য বিষয় নয়। এমন নয় যে আল-কুরআন বিজ্ঞান শেখানোর ক্লাস নেবে। আল-কুরআন আপনাকে বিজ্ঞান শেখাতে আসেনি। এসেছে আল্লাহ তা'আলা-র সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তা'আলা বিজ্ঞানবিষয়ক অনেক কথাই বলে দিয়েছেন যেন মানুষ তা নিদর্শন হিসেবে পেয়ে চিন্তাভাবনা করতে পারে। বিজ্ঞানও যেহেতু আল্লাহ'র সৃষ্টি কাজেই আল-কুরআনে বিজ্ঞানবিষয়ক আয়াত থাকবে বলাই বাহুল্য। বৈজ্ঞানিকদের গবেষণা নিত্য পরিবর্তনশীল। বৈজ্ঞানিকরা বহু ক্ষেত্রেই অকাট্য এবং চূড়ান্ত ফয়সালায় পৌঁছতে পারেনি এবং পারে না। অনেক সময় তারা যে যে সিদ্ধান্তে পৌঁছে, সেটাও বৈজ্ঞানিকদেরই বিপরীত গবেষণার ফলে সংশয়পূর্ণ এবং ক্ষতবিক্ষত হয়ে পড়ে। আল-কুরআন যেসব বিজ্ঞানের বাণী উচ্চারণ করেছে ১৪০০ বছর আগে, ১৪০০ বছর পরে এসেও সেসব কথার কোনো ভুল ধরতে পারেনি বৈজ্ঞানিকরা। একেবারে অত্যাধুনিক বিজ্ঞান যা জানতে পেরেছে সেসব অবলীলায় লেখা আছে আল-কুরআনে, যেন পাথরে খোদাই। আল-কুরআনের সকল বিজ্ঞানবিষয়ক আয়াতের কথা এই বইয়ে বলা হয়নি। সময় এবং সুযোগের অভাবে অনেক আয়াত বাকি রয়ে গেল। এছাড়াও আল-কুরআনে আরও অনেক বিজ্ঞানবিষয়ক আয়াত রয়ে গেছে যার অর্থ এবং ব্যাখ্যা পর্যন্ত এখনও আধুনিক বিজ্ঞান পৌঁছতে পারেনি, এখনও নাগাল পায়নি। এই শব্দটিই কেন এই জায়গায় বসল? কেন অন্য কোনো শব্দ বসল না? আরও তো শব্দ ছিল। প্রায় সমার্থক কিন্তু অন্য একটি শব্দ কোনো জায়গায় বসলেই কিন্তু বিজ্ঞানীদের পক্ষে আজ এসে আল-কুরআনের ভুল ধরার রাস্তা খুলে যেত। কিন্তু তা হয়নি। একেবারে যেন লোহা গলিয়ে ছেপে দেওয়া হয়েছে অমোঘ সত্য। অনেকেই আছে যারা আল-কুরআনের কথা নিজের বিবেক-বুদ্ধির নিরিখে এবং বিজ্ঞানের নিরিখে বিচার করতে চায়। এরূপ অহংকারীদের জন্যও রাস্তা খোলা রেখেছে আল-কোরআনের বিজ্ঞানের কথাগুলো। যে আয়াতগুলোর অর্থ আজ আমরা জানতে পেরেছি হতে পারে ভবিষ্যতের বিজ্ঞান দ্বারা তা আরো খুঁটিনাটি সহ আরো উত্তমভাবে আসবে এবং তখন আমাদের জ্ঞান আরো পূর্ণ হবে। বর্তমানে মানুষ কর্তৃক অর্থ জানতে না পারা আয়াতগুলোও মহাসমারোহে একদিন তাদের রহস্য উদ্‌ঘাটন করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল-কুরআনের বিজ্ঞানকণিকা
ইংরেজি নাম Al-Quraner Biggankonika
লেখক শাহরীয়ার শরীফ
প্রকাশনী দি স্কাই পাবলিশার্স
বিষয় কোরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা ৪৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা48
ভাষাbangla
বান্ডিংhard cover
শাহরীয়ার শরীফ

লেখক সম্পর্কে

শাহরীয়ার শরীফ

নাম: শাহরীয়ার শরীফ জন্ম: ১১.১০.১৯৭৪ ইং পৈত্রিক জেলা: বগুড়া জন্মস্থান: যশাের। বসবাস: ঢাকা। যেতে চায়: আমেরিকা। পেশা: ডাক্তার পাশাপাশি: কার্টুনিস্ট, লেখক বাড়তি পাশাপাশি: আর.জে. মূলত: জ্যাক অফ অল ট্রেডস - কিং অফ নান

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 160

৳ 20020% ছাড়