ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)

ক্লড এআই ফর বিগেনার্স

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳250

৳ 40038% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ক্লড যখন সবার জন্য খুলে দেওয়া হলো, তখন একটা মজার ব্যাপার ঘটল। লাখ লাখ মানুষ এটা ব্যবহার করে দেখল। অনেকে মনমতো ফল পেল না। তখন তারা দুটোর একটা ধরে নিল। হয় এই প্রযুক্তি যতটা বলা হয় ততটা ভালো নয়, নয়তো তারা নিজেরাই কোথাও ভুল করছে। আসলে বেশিরভাগ মানুষ ভুল পথেই এগোচ্ছিল। অসাবধানতার কারণে নয়। কেউ তাদের দেখিয়ে দেয়নি, তাই। ক্লডের একটা ব্যাপার অনেকে শুরুতে ধরতে পারেন না। এটা আপনার চেনা অন্য যন্ত্রের মতো নয়। এখানে তালিকা থেকে কিছু বেছে নিতে হয় না। কোনো ফর্ম পূরণও করতে হয় না। এখানে শুধু কথা বলতে হয়। আর কথা বলারও একটা কৌশল আছে। সেটা নিয়ে আমরা সাধারণত ভাবি না। কারণ জন্ম থেকেই তো আমরা কথা বলে আসছি।

তবে ক্লডের সঙ্গে কথা বলা মানুষের সঙ্গে কথা বলার চেয়ে একটু আলাদা। কঠিন নয়, শুধু একটু আলাদা। এই পার্থক্যটুকু একবার বুঝে গেলে সব সহজ হয়ে যায়। বিরক্তির জায়গায় তখন আসে সত্যিকারের কাজের ফল। সমস্যা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে লেখা বেশিরভাগ বই ধরে নেয়, পাঠক আগে থেকেই এ নিয়ে আগ্রহী। যাঁরা প্রযুক্তি ভালোবাসেন, নতুন কিছু এলেই নেড়েচেড়ে দেখেন, তাঁদের কথা ভেবেই সেগুলো লেখা। আপনি সেই দলের না হলে ওসব বই পড়া মনে হবে বাড়ির কাজের মতো। এই বই একেবারে অন্যভাবে লেখা। ধরে নেওয়া হয়েছে, আপনি সাধারণ জীবনের একজন মানুষ। ক্লডের কথা অনেক শুনেছেন। একটু কৌতূহল আছে, হয়তো একটু সন্দেহও। আপনি শুধু জানতে চান, এটা সত্যিই আপনার কোনো কাজে আসবে কি না। আসবে। তবে ব্যবহারের ঠিক উপায়টা জানতে হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ক্লড এআই ফর বিগেনার্স
ইংরেজি নাম Claude AI for Beginners
লেখক রিয়াজ মোরশেদ সায়েম
প্রকাশনী প্রিমিয়াম পাবলিকেশন্স
বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা144
ভাষাbangla
বান্ডিংhard cover
রিয়াজ মোরশেদ সায়েম

অনুবাদক সম্পর্কে

রিয়াজ মোরশেদ সায়েম

ছোটোবেলা থেকেই গল্প শুনতে শুনতে একসময় গল্প বলার ভাষাটা রপ্ত করে নিলাম। স্কুলে পড়ার সময় ব্যাংকার হতে চেয়েছিলাম। চেয়েছিলাম অঢেল সম্পদের মালিক হতে, কিন্তু না। হয়ে গেলাম কথার মালিক। জীবনের বাঁকে বাঁকে লক্ষ্য পাল্টে গিয়েছে। শেষমেশ সব পেশার মানুষকে আমার দিকে টেনে এনেছি, গল্প শোনাবো বলে। এই যে, আপনাকে যেভাবে আনলাম। আমার জন্ম দ্বীপ এলাকায়, যেখানে সমুদ্রের জোয়ার এসে আমাকে ছুঁয়ে দেয়। আবার ভাঁটায় গন্তব্য হার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 250

৳ 40038% ছাড়