অনুবাদ উপন্যাস

কায়রো ট্রিলজি : সুগার স্ট্রিট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳585

৳ 78025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 195

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আরবিসাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মিশরের কথাসাহিত্যিক নাগিব মাহফুজের প্রধান সাহিত্যকর্ম 'কায়রো ট্রিলজি'। 'কায়রো ট্রিলজি'-তে কায়রোর একটি পিতৃতান্ত্রিক পরিবারের মধ্যবিত্ত নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। একটি মিশরীয় পরিবারকে উপন্যাসের কেন্দ্রে রেখে পরিবারটির তিন প্রজন্মের উত্থান পতনের খুঁটিনাটি বিবরণ আধুনিক আরবিসাহিত্যে একটি নতুন ধারার সৃষ্টি করেছে। কায়রো ট্রিলজিতে পারিবারিক কাহিনির পাশাপাশি জাতীয় সামাজিক অবস্থার প্রতিচ্ছবিও অঙ্কিত হয়েছে।

'কায়রো ট্রিলজি' নাগিব মাহফুজকে বিশ্বখ্যাতি এনে দেয় এবং তিনি নোবেল পুরস্কার অর্জনের গৌরব অর্জন করেন। বিশাল এ উপন্যাসটির একই কাহিনিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। 'বায়ান আল-কাসরায়েন' (প্যালেস ওয়াক), 'কসর আল শউক' (প্যালেস অফ ডিজায়ার) ও 'আল-সুক্কারিয়া' (সুগার স্ট্রিট)। গ্রন্থটির জটিল বর্ণনারীতিতে ফুটিয়ে তোলা হয়েছে যে কীভাবে পিতৃতান্ত্রিক ক্ষমতা সন্তানদের ভাগ্য নির্ধারণ করে, যেখানে ব্যাখ্যাতীত মূল চরিত্র দৃশ্যপটের বাইরে এবং নিজেকে যে বাড়িতে গুটিয়ে নিয়েছেন তা শুধু দূর থেকে দেখা যায়। নাগিব মাহফুজ তাঁর উপন্যাসে এক অর্থে সৃষ্টির সূচনা থেকে ১৯৫০ এর দশক পর্যন্ত মানুষের ইতিহাস তুলে ধরেছেন। একই সাথে এটি কায়রোর শহরতলির শিশুরা যে কী যাতনার মধ্যে কাল কাটায় তাও উঠে এসেছে।

এ উপন্যাসে কায়রোর শহুরে জীবনের বিবরণ সবিস্তারে ফুটিয়ে তোলা হয়েছে। মিশরের পুরনো শাসকগোষ্ঠীর চূড়ান্ত পতন এবং গ্রন্থটির রচনার পরিসমাপ্তির একটি সম্পর্ক রয়েছে। ট্রিলজি নাগিবের নিজস্ব দিক নির্দেশনার অনুসন্ধান এবং ব্যক্তিগত চেতনা ও ইতিহাস তুলে ধরার প্রচেষ্টার প্রতিফলন। এটি আধুনিক মিশরের রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের বর্ণনামূলক রেকর্ড, যেখানে জাতীয় পরিচিতি এবং আধুনিক বিশ্বে মিশরের অবস্থান খোঁজা হয়েছে। এছাড়া এতে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দৃশ্য সুনিপুণভাবে অঙ্কন করার পাশাপাশি মানুষের সম্পর্কের সকল দিক উঠিয়ে আনার চেষ্টাও লক্ষণীয়। সামাজিক ইতিহাস ও সাংস্কৃতিক নৃতত্ত্বের মূল্যবান দলিল ছাড়াও 'দ্য কায়রো ট্রিলজি'র সাহিত্যমান অনন্যসাধারণ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কায়রো ট্রিলজি : সুগার স্ট্রিট
ইংরেজি নাম Kairo Trilogy: Sugar Street
লেখক নাগিব মাহফুজ, আনোয়ার হোসাইন মঞ্জু
প্রকাশনী ঐতিহ্য
বিষয় অনুবাদ উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ৩৯২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা392
ভাষাbangla
বান্ডিংhard cover
নাগিব মাহফুজ

লেখক সম্পর্কে

নাগিব মাহফুজ

(আরবি: نجيب محفوظ‎‎) (জন্ম: ডিসেম্বর ১১, ১৯১১ - মৃত্যু: আগস্ট ৩০, ২০০৬) নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। নাগিব মাহফুজ মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে তিনি মিশরীয় বিপ্লবে ১৯১৯ অংশ গ্রহণ করেন। তার মাধ্যমিক পরীক্ষার পরে, তিনি দর্শন বিভাগে ১৯৩০ সালে ভর্তি হন মিশরীয় বিশ্ববিদ্যালয় (বর্তমানে কায়রো বিশ্ববিদ্যালয়)। ১৯৩৪সালে স্নাতক ডিগ্রি অর্জন জরেন। এর পর ১৯৩৬ সালে দর্শনের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 585

৳ 78025% ছাড়