ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন
সময়ের ভাবনা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
একটি দেশের কথা বলা হচ্ছে, একটি অশিক্ষিত-গরিব-অনাহারী জনগােষ্ঠীর কথা বলা হচ্ছে, একটি দুর্ভাগা জাতির কথা বলা হচ্ছে। এই দেশ, এই জনগােষ্ঠী, এই জাতি বারবার ষড়যন্ত্রের শিকার, বারবার তারা হারিয়ে ফেলে তাদের প্রকৃত বন্ধুদের, বারবার তারা ভুল করে এবং ইতিহাস থেকে তেমন একটা শিক্ষাও নেয় না।এ জাতির পরিচালনাকারিরা বারবার তাদের ঠকায়, বারবার তাদের সামনে উপস্থাপন করে এমন কিছু ইস্যু, এমন কিছু সমস্যা, যেগুলাে হয়ত মৌলিক অধিকার থেকে যােজন যােজন দূরে থাকা এই মানুষগুলাের জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলে না, যেগুলাে আসলে এদের কোন সমস্যাই নয়। বরং রাজনৈতিক এইসব সমস্যায় অসহায়-নিরন্ন মানুষগুলােই ব্যবহৃত হয় অস্ত্রের ভূমিকায়। তারা জানেও না তাদের পিতৃভূমিকে পুঁজি করে কিভাবে মুনাফা লুটে একদিকে বিদেশি বহুজাতিক কোম্পানি, অন্যদিকে এদেশি কিছু দালাল- যাদের কাছে আন্দোলন মানে বাণিজ্য, রক্তাক্ত স্বদেশ মানে ডিপার্টমেন্টাল স্টোর। এইসব কথাই উঠে এসেছে ‘সময়ের ভাবনা' গ্রন্থে, যেখানে পাঠক অন্তত এটুকু বুঝতে পারবেন যে জনগণের প্রকৃত সমস্যা রাষ্ট্র কতটুকু ধারণ করতে পারে, তাদের কতটুকু চাহিদা পূরণের পর রাষ্ট্রের পরিচালকরা বিলাসিতায় মগ্ন হতে পারে।
বইয়ের তথ্য
| নাম | সময়ের ভাবনা |
|---|---|
| ইংরেজি নাম | Shomoyer Bhabna |
| লেখক | সৈয়দ ইশতিয়াক রেজা |
| প্রকাশনী | অনার্য |
| বিষয় | প্রবন্ধ |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১১ |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!